শিরোনাম
◈ বিবিসির দৃষ্টিতে ভারত–বাংলাদেশ সম্পর্ক: কেন তলানিতে দুই দেশের বন্ধন ◈ যেসব কারণে বাতিল হতে পারে ভোট: কী বলে নির্বাচন আইন ◈ নির্বাচনের ফল কবে প্রকাশ হবে জানাল নির্বাচন কমিশন ◈ বিশ্বের প্রথম জেন–জি অনুপ্রাণিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে, ভারতের প্রভাব কমছে চীনের বাড়ছে ◈ ইরানের পারমাণু ইস্যুতে ভূমিকা রাখতে ইউরোপ কেন হিমশিম খাচ্ছে ? ◈ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার দেড় বছরে ‌দে‌শের অর্থনীতি কতটা পাল্টালো? ◈ নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির ‘ভুয়া’ বোন সেজে নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইলেন নারী (ভিডিও) ◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত  ◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান ◈ ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২১, ০১:২২ দুপুর
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২১, ০১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাম ইনস্টিটিউট থেকে এলো আরও ১০ লাখ টিকা

মাজহারুল ইসলাম: [২] মঙ্গলবার রাত ২টা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার এ চালান পৌঁছায়। বাংলাদেশ যে টিকা কিনেছে, তাতে মধ্যস্ততা করেছে বেক্সিমকো ফার্মা। দেশে টিকা আসার পর এর সংরক্ষণ ও পরিবহনের দায়িত্বও তারাই পালন করছে।

[৩] জানা যায়, বাংলাদেশের সরকার ২০২০ সালের ১৩ ডিসেম্বর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার তিন কোটি ডোজ কেনার জন্য সিরামের সঙ্গে চুক্তি সই করে। ওই টিকা পেতে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা অগ্রিম পরিশোধ করে বাংলাদেশ।

[৪] চুক্তি অনুযায়ী, বাংলাদেশের প্রতি মাসে ৫০ লাখ ডোজ পাওয়ার কথা থাকলেও তখন ভারত দুই কিস্তিতে মাত্র ৭০ লাখ ডোজ টিকা দেয়। এ ছাড়া ভারত সরকার উপহার হিসেবে ৩৩ লাখ ডোজ টিকা পাঠিয়েছিল। দেশটিতে করোনা সংক্রমণ বেড়ে গেলে তখনই টিকা রপ্তানি বন্ধ করে দেয়। নতুন করে দেশটি গত ২ ডিসেম্বর ৪৫ লাখ টিকা পাঠায়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়