শিরোনাম
◈ জরুরি যেসব পণ্যবাহী জাহাজ চলাচলে অনুমতি দিল ইরান ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠকে যা চাইলেন ব্যবসায়ীরা ◈ চীনের আক্রমণের ভয়ে তাইওয়ান ছাড়ার পরিকল্পনা করছেন অনেকে ◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২১, ০৪:৪৯ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২১, ০৪:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অভিষেকে শূন্য, জয়ের আগে আছে আরো ২৩ জন বাংলাদেশী

রাহুল রাজ: [২] সাদা পোশাকের ক্রিকেটে মাহমুদুল হাসান জয়ের অভিষেক রাঙানোর বদলে দুঃস্মৃতি হয়ে রইল। স্পিনার সাজিদ খানের বলে তালগোল পাকানো শট ব্যাটের কানায় লেগে গেল স্লিপে।

[৩] শুধু জয় একা নন, বাংলাদেশের আরো ২৩ ক্রিকেটার নিজেদের অভিষেক টেস্টে রানের খাতা খুলতে পারেননি। তাদের মধ্যে আলমগীর কবির ও কামরুল ইসলাম রাব্বীকে একটু আলাদা করে রাখতে হবে। আলমগীর অভিষেক টেস্টের দুই ইনিংসে রানের খাতা খুলতে পারেননি। রাব্বীরও একই ঘটনা। তবে লম্বা এ তালিকায় লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের সংখ্যাই বেশি।

[৪] ওপেনার হিসেবে সাইফ হাসানের পর জয়ই অভিষেকে শূন্য করলেন। টপ অর্ডারে আছেন তারা দুজনই। এছাড়া ব্যাটসম্যানদের মধ্যে এ তালিকায় রয়েছেন জহুরুল ইসলাম, জিয়াউর রহমান, শুভাগত হোম, কাজী নুরুল হাসান, মোহাম্মদ মিঠুন ও সাইফ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়