শিরোনাম
◈ পাঁচ বছরে সাড়ে আট লাখ থেকে তিন লাখ, শেয়ারবাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা! ◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু! ◈ কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২১, ১২:৩৭ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২১, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দক্ষিণ চট্টগ্রামের তিন উপজেলায় আ.লীগের প্রার্থী ঘোষণা

ইউছুপ রেজা: [২] প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মূলতবি সভা গতকাল রোববার বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়। সভায় পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে দক্ষিণ চট্টগ্রামের তিন উপজেলা বোয়ালখালী, আনোয়ারা ও চন্দনাইশের ২৫ ইউপির দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। গতকাল রাতে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

[৩] সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বোয়ালখালীতে দলীয় মনোনয়ন পেয়েছেন : শাকপুরায় আলহাজ্ব মো. আবদুল মান্নান, সারোয়াতলীতে মো. বেলাল হোসেন, পোপাদিয়ায় এস এম জসিম উদ্দীন, শ্রীপুর-খরণদ্বীপে মোহাম্মদ মোকারম, আমুচিয়ায় কাজল দে, করলডেঙ্গায় মনসুর আহম্মদ ও চরণদ্বীপে মোহাম্মদ শামসুল আলম।

[৪] আনোয়ারা উপজেলার বৈরাগে নোয়াব আলী, বারশতে মোহাম্মদ আবদুল কাইয়ুম শাহ, রায়পুরে জানে আলম, বটতলীতে এম, এ, মান্নান চৌধুরী, বরুমছড়ায় মোঃ শামসুল ইসলাম চৌধুরী, বারখাইনে মোঃ হাছনাইন জলিল চৌধুরী, আনোয়ারায় অসীম কুমার দেব, চাতরীতে মোহাম্মদ আফতাব উদ্দিন চৌধুরী, পরৈকোড়ায় মামুনুর রশিদ চৌধুরী এবং হাইলধরে কলিম উদ্দীন।

[৫] চন্দনাইশ উপজেলায় কাঞ্চনাবাদে মো. আবু ছালেহ, জোয়ারায় আমিন আহমেদ চৌধুরী, বরকলে মো. ফেরদাউছ ইসলাম খান, বরমায় মো. নুরুল ইসলাম, বৈলতলীতে এস এম সায়েম, হাসিমপুরে মো. খোরশেদ বিন ইসহাক, ধোপাছড়িতে মো. আবদুল আলীম, সাতাবাড়িয়ায় ফোরক আহমদ।

[৬] এছাড়া একই প্রেস বিজ্ঞপ্তিতে খাগড়াছড়ি এবং বান্দরবানের ৮ ইউপির দলীয় প্রর্থীদের নামের তালিকাও প্রকাশ করা হয়। খাগড়াছড়ি সদর উপজেলার মধ্যে খাগড়াছড়িতে জ্ঞান দত্ত ত্রিপুরা, কমলছড়িতে সাউপ্রু মার্মা, গোলাবাড়িতে উল্লাস ত্রিপুরা, পেরাছড়ায় তপন বিকাশ ত্রিপুরা এবং ভাইবোনছড়ায় পরিমল ত্রিপুরা। বান্দরবান সদর উপজেলার কুহালংয়ে মং পু মার্মা, সুয়ালকে মং মংনু মার্মা এবং টংকাবতীতে প্লুকান ম্রো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়