শিরোনাম
◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে ◈ ‌চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে দুর্বার বার্সেলোনা, গোলের বন্যায় জয়যাত্রা অব্যাহত ◈ ‌লি‌লের জা‌লে আর্সেনালের ৩ গোল

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২১, ০২:৩০ রাত
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২১, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহিউদ্দিন আহমদ: এতো উন্নয়ন, তারপরও তরুণরা কেন বিদেশে যেতে চায়?

মহিউদ্দিন আহমদ: আমাদের কৈশোর যৌবনে দুটি স্লোগান রাজপথ কাঁপাতো। গা গরম হয়ে যেতো। যেমন- মার্কিন সাম্রাজ্যবাদ ধ্বংস হোক কিংবা ডলার প্রেমের পরিণামÑ বাংলা হবে ভিয়েতনাম। এখন এ স্লোগান আর শোনা যায় না। যাঁরা এ স্লোগান দিতেন, তাঁরা অনেকেই তাঁদের সন্তানকে আমেরিকায় পাঠিয়ে দিয়েছেন। তাঁরা নিজেরাও অনেকে ইমিগ্র্যান্ট হয়েছেন। মাঝে মাঝে দেশে আসেন, রাজনীতি, ব্যবসা নির্বাচন করেন। স্লোগানগুলোর পেছনে আসলে কি কাজ করেছিলো? রাজনীতি, আদর্শ, বোকামি, না বিনোদন?

আমেরিকা আছে আমেরিকাতেই। আমরাই বদলে গেছি। আমরা ভুলে যাই যে অভিবাসন হচ্ছে আদিমতম প্রবণতা। একটু স্বাচ্ছন্দ্যের জন্য গ্রাম থেকে শহরে আসা, ছোট শহর থেকে রাজধানীতে আসা, গরিব দেশ ছেড়ে সব পেয়েছির দেশে যাওয়া, এসবই মানবধর্ম। বছর দুয়েক আগে একটা জরিপে দেখেছি, ৮২ শতাংশ তরুণ দেশে থাকতে চায় না। এতো উন্নয়ন। তারপরও তারা কেন বিদেশে যেতে চায়? কেন বিশ-ত্রিশ লাখ টাকা খরচ করে ডুবে মরতে চায় ভূমধ্যসাগরে? উত্তর একটাই। তারা মনে করে, এখানে তাদের কোনো ভবিষ্যৎ নেই। তাদের নির্বোধ মনে করি না। লেখক ও গবেষক। ফেসবুক থেকে

  • সর্বশেষ