শিরোনাম
◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা! ◈ ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব ◈ হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই: ইরান ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ জি‌তে ১৩১ কোটি রুপি বোনাস পেলো ভারতীয় দল ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে ঝুঁকি, সতর্ক করলেন ট্রাম্পের উপদেষ্টারা ◈ সংসদ উপনেতা ও স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায় ◈ আসিফ মাহমুদের সংবাদ সম্মেলনে জুলাই যোদ্ধা দাবি করে বন্যার টাকার হিসাব চেয়ে হট্টগোল (ভিডিও) ◈ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কার‌ণে স্থগিত হ‌তে পা‌রে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ  ◈ ইরান সংঘাত নিয়ে চাপে ট্রাম্প, যুদ্ধ শেষের পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা: ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২১, ০২:০৮ রাত
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২১, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবিতে মুরাদের কুশপুতুল দাহ, জুতা মিছিল

নিউজ ডেস্ক : তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জুতা মিছিল ও কুশপুতুল দাহ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। জাগোনিউজ

সোমবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।

এ সময় তারা ডা. মুরাদের বিরুদ্ধে নানান ধরনের স্লোগান দেন।

ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীবের নেতৃত্বে এতে অংশ নেন পরিষদের কেন্দ্রীয় ও ঢাবি শাখার নেতাকর্মীরা।

মিছিল শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়।

এ সময় ছাত্র অধিকার পরিষদ সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, প্রতিমন্ত্রী মুরাদকে অনেকে বলে থাকেন উন্মাদ, অনেকে বলে থাকেন পাগল। কিন্তু তিনি পাগল বা উন্মাদ নন। তিনি জাতে মাতাল, তালে ঠিক। তিনি ধর্ম নিয়ে শুরু করে নারী পর্যন্ত যেভাবে ধারাবাহিকভাবে কুরুচিকর বক্তব্য দিয়ে যাচ্ছেন, আমরা ছাত্র অধিকার পরিষদ তার তীব্র নিন্দা জানাই।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তাকে শাস্তির আওতায় নিনিয়ে আসুন। আপনি যদি শাস্তির আওতায় নিয়ে না আসেন, তাহলে ছাত্র সমাজ তাকে (মুরাদ হাসান) যেখানে পাবে সেখানে গণধোলাই দেবে।

এ সময় আরও বক্তব্য দেন ঢাবি ছাত্র অধিকার পরিষদের নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক নুসরাত তাবাসসুম, ঢাবি শাখা দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়