শিরোনাম
◈ পূর্ণ চন্দ্রগ্রহণ থেকে গ্রহের যুগলবন্দী—মার্চে আকাশে ৯ বিস্ময় ◈ নামজারি ও খতিয়ানসহ সব ভূমি সেবার ফি প্রকাশ্যে টাঙাতে হবে, জেনে নিন কোন সেবায় কত ফি ◈ মাথাপিছু আয় ও অর্থনীতির আকার—দুই সূচকেই অগ্রগতি ◈ নতুন কমিশনার নিয়োগ না হওয়া পর্যন্ত ডিএমপির দায়িত্বে সরওয়ার  ◈ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আরও একাধিক পদে রদবদল ◈ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে অবশেষে প্রার্থী ঘোষণা, কে তিনি ◈ ‌সাউথ জোন‌কে হা‌রি‌য়ে বি‌সিএ‌লের ফাইনালের প‌থে নর্থ জোন ◈ বাজার নিয়ন্ত্রণে গতানুগতিক পথ নয়, সৃজনশীল কৌশলের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন দিল বাংলাদেশ ◈ বিশ্ববাজারে আরও বাড়ল সোনার দাম

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২১, ০২:০১ রাত
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২১, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে রাজধানীসহ সারা দেশেই বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির কারণে রাজধানীর কয়েকটি এলাকায় একাধিক বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।

রোববার (০৫ ডিসেম্বর) দিবাগত রাতে ফায়ার সার্ভিস আ্যন্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার দেওয়ান আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার সকাল থেকেই রাজধানীতে বৃষ্টির কারণে সাত থেকে আটটি বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ আগুন খুব সামান্য হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস আ্যন্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার আরও বলেন, সকাল থেকে রাজধানীর কল্যাণপুর, কলাবাগান, মোহাম্মদপুর, তেজগাঁও ও খিলগাঁও এলাকার বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগে। সাধারণত বৃষ্টি হলেই অনেক খুঁটিতে আগুন ধরে যায়।

এদিকে, আবহাওয়া পূর্বাভাস বলছে, নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী, রংপুর, ময়মনসিংহে হালকা বৃষ্টিপাত হতে পারে। রোববার ঢাকায় সারা দিনই গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়। সোমবারও বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হবে। এদিন আকাশ থাকবে মেঘলা। তবে সোমবার থেকেই ঢাকার আকাশ পরিষ্কার হতে শুরু করবে। - জাগো নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়