শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২১, ০৮:৪৫ সকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২১, ০৮:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনেক কষ্টে পরাজয় এড়ালো লিওনেল মেসির পিএসজি

স্পোর্টস ডেস্ক : [২] পিএসজি হতাশা সঙ্গী করেই মাঠে নেমেছিলো। আগের ম্যাচে পয়েন্ট হারানোর হতাশা কাটিয়ে ওঠা তো দূরের কথা, উল্টো এবার লঁসের বিপক্ষে হারের শঙ্কা জাগে পিএসজি শিবিরে। তবে শেষ দিকের গোলে কোনোমতে একটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লো মাওরিসিও পচেত্তিনোর দল।

[৩] প্রতিপক্ষের মাঠে শনিবার (৪ ডিসেম্বর) রাতে লিগ ওয়ানের ম্যাচটি ১-১ গোলে ড্র করেছে প্যারিসের ক্লাবটি। গত রাউন্ডে ঘরের মাঠে নিসের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল তারা। চলতি মৌসুমে লিগ ওয়ানে এই প্রথম টানা দুই ম্যাচে জয়হীন রইল পিএসজি। যদিও শীর্ষস্থান এখনও তাদের সংহতই।

[৪] বল দখলে পিএসজি এগিয়ে থাকলেও আক্রমণে এগিয়ে লঁস। গোলের জন্য তাদের ১৮ শটের সাতটি লক্ষ্যে ছিল। আর পিএসজির ১৩ শটের ছয়টি লক্ষ্যে। চোটের কারণে আগে থেকে নেই নেইমার। কিলিয়ান এমবাপেকে বেঞ্চে রেখে তিন আর্জেন্টাইন লিওনেল মেসি, মাউরো ইকার্দি ও আনহেল দি মারিয়াকে নিয়ে আক্রমণভাগ সাজান তাদের স্বদেশি কোচ পচেত্তিনো।- প্যারিসটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়