শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২১, ০৮:১১ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২১, ০৮:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঙালি বীরের জাতি বলেই নয় মাসে দেশ স্বাধীন হয়েছে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

শরিফুল ইসলাম : [২] বাঙালি জাতি বীরের জাতি বলেই মাত্র ৯ মাসে দেশ স্বাধীন হয়েছে। দেশ স্বাধীনের মূলে অনুপ্রেরণা ছিলো বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ। একটি দল দেশে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াতে চায়। তাই এই বিজয়ের মাসে স্বাধীনতা চেতনাধারীদের সতর্ক থাকতে হবে। তিনি আরো বলেন আগামী ফেব্রুয়ারি থেকে সকল মুক্তিযোদ্ধার মুখ থেকে মুক্তিযুদ্ধের কথা রেকর্ড করা হবে যাতে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে না যায়।

[৩] জামালপুরের বকশীগঞ্জে বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদ ও বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের যৌথ আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৪ ডিসেম্বর বিকালে ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয় মাঠে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব উপলক্ষে ৪ ডিসেম্বর ধানুয়া কামালপুর হানাদার মুক্ত দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি এসব কথা বলেন।

[৪] অনুষ্ঠানে এতে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান এমপি, স্থানীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ। এসময় স্বাগত বক্তব্য রাখেন এমআইডি, পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব ড. গাজী মো. সাইফুজ্জামান।

[৫] বৃৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে সাবেক সিনিয়র সচিব আবদুস ছামাদ, জামালপুর জেলা প্রশাসক মুর্শেদা জামান, জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা, বীরমুক্তিযোদ্ধা সুজায়েত আলী, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

[৬] অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের সময়ের ঘটনার স্মৃতিচারণ, ৪ ডিসেম্বর ধানুয়া কামালপুর মুক্ত দিবসের গুরুত্ব নিয়ে তাপর্যপূর্ণ আলোচনা করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার বীরমুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ