শিরোনাম
◈ প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: প্রধানমন্ত্রী ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে ◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২১, ০৮:৩৫ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২১, ০৮:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাশিয়ায় এক মাসে করোনায় মৃত্যু ৭৫ হাজার

ফাহাদ ইফতেখার: [২] শুক্রবার দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা রোস্তাত জানিয়েছে, রাশিয়ায় গত অক্টোবর মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ৭৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। করোনা মহামারি শুরুর পর রাশিয়ায় এটিই এক মাসে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। এনডিটিভি

[৩] সংস্থাটি আরো জানিয়েছে, রাশিয়ায় প্রথম কেস রেকর্ড করার পর থেকে মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ২০ হাজার এরও বেশি, যা যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরে বিশ্বের তৃতীয় সবচেয়ে খারাপ মৃত্যুর সংখ্যা।

[৪] বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, করোনার ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য প্রকাশ না করার অভিযোগ রয়েছে রাশিয়ার বিরুদ্ধে। এ পরিস্থিতিতে গতকাল রাতে অক্টোবর মাসের প্রাণহানির তথ্য প্রকাশ করেছে রোস্তাত। সম্পাদনা: মোহাম্মদ রকিব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়