শিরোনাম
◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা ◈ ঢাকার যানজট কমাতে ২০ বছরের মহাপরিকল্পনা, বাস্তবায়নেই যত শঙ্কা ◈ বিদ্যুৎসংকট সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে বসতে চান ব্যবসায়ীরা, মিলল ৫ প্রস্তাব ◈ ছয় মাস ধরে লোকচক্ষুর আড়ালে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, বাড়ছে রহস্য ◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২১, ০৭:৫৯ বিকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২১, ০৭:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাগরিক সুবিধায় টেকসই সড়ক ড্রেন নির্মাণ করছে মসিক : মেয়র টিটু

আল আমীন: শনিবার (৪ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিক সেবা উন্নতকরণ প্রকল্পের আওতায় আকুয়া পশ্চিম পাড়া ফুলবাড়ীয়া রোড হতে পশ্চিম দিকে ক্যান্টনমেন্টের বাউন্ডারি পর্যন্ত এবং মসজিদের মোড় হতে ইসমাইলের বাড়ি পর্যন্ত ১ কোটি ৩৪ লক্ষ টাকা ব্যয়ে ৭৯০ মিটার দীর্ঘ বিসি রোড এবং সিটি কর্পোরেশনের নিজস্ব বরাদ্দে প্রায় ৮৩ লক্ষ টাকা ব্যয়ে আকুয়া সিটি কবরস্থানের সীমানা প্রাচীর ‍নির্মাণ, ড্রেন, মাটি ভরাট ও প্রধান ফটকের নির্মাণ কজের উদ্বোধন করেন মেয়র।

উদ্বোধনকালে মেয়র বলেন, আমরা সৌভাগ্যবান যে আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে পারছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইতোমধ্যে আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি। এছাড়া উন্নয়নের বিভিন্ন সূচকে বাংলাদেশের অবস্থান আজ ঈর্ষণীয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে যে উন্নয়ন শুরু হয়েছে এ ধারা অব্যাহত থাকলে ২০৪১ সালের আগেই আমরা আধুনিক, উন্নত বাংলাদেশের স্বপ্নকে অর্জন করতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রীর বদান্যতায় ময়মনসিংহ সিটিতে যে উন্নয়ন কার্যক্রমসমূহ চলমান আছে এবং যে সকল উন্নয়ন প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে এগুলোর বাস্তবায়ন হলে আধুনিক ও উন্নত ময়মনসিংহের স্বপ্ন দ্রুত অর্জন সম্ভব হবে।

মেয়র জানান ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিক সেবা উন্নতকরণে সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী ১৫৭৫ কোটি টাকার যে প্রকল্প দিয়েছেন তার প্রায় ৩০০ কোটি টাকা কাজের টেন্ডার ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং বিভিন্ন ওয়ার্ডে এ প্রকল্পের আওতায় উন্নয়ন কাজ শুরু হয়েছে। মেয়র আশা করেন, এ প্রকল্পের মাধ্যমে সিটি কর্পোরেশেনের ওয়ার্ডসমূহের, বিশেষ করে নতুন অর্ন্তভুক্ত ওয়ার্ডসমূহের অবকাঠামো ও নাগরিকসেবার ব্যাপক পরিবর্তন সাধিত হবে।

উদ্বোধনকালে, ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর কায়সার জাহাঙ্গীর আকন্দ, ২৮,২৯ ও ৩০ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর কাউসার-ই-জান্নাত, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মোঃ জিল্লুর রহমান, সহকারী প্রকৌশলী জীবন কৃষ্ণ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ