শিরোনাম
◈ শেষ মুহূর্তে বরু‌শিয়া ডর্টমুন্ডের কা‌ছে হার এড়া‌লো ব্রেমেন ◈ ৩০০ টাকা ভাড়ায় অটোরিকশায় ওঠেন স্কুলছাত্রী, বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে অন্য স্থানে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন চালক ◈ ইউটিউবার ধ্রুব রাঠির পর সিজেপি নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আটক (ভিডিও) ◈ টানা চার হারে চাকরি গেলো তুরস্কের কোচ ভেন‌চেন‌জো ম‌ন্তেল্লার ◈ কক্সবাজারে ঘাঁটি গেড়ে ৯ দেশে চীনা চক্রের ডিজিটাল প্রতারণা! ◈ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি বাড়াতে ২০ হাজার উদ্যোক্তা তৈরীর উদ্যোগ নিয়েছে সরকার ◈ এলপি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হচ্ছে কীভাবে? ◈ মে‌সি অবসরে, তাঁর ১০ নম্বর জার্সিও কি অবসরে পাঠাতে পারবে আর্জেন্টিনা, কী বলছে ফিফার নিয়ম?  ◈ দিল্লিতে সিজেপির বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়, আটক হাজারের বেশি, বন্ধ ৪৫ মেট্রো স্টেশন ◈ যন্তর মন্তরে বিক্ষোভের আগে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, ‘জেলে যেতে প্রস্তুত’ বললেন দীপকে (ভিডিও)

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২১, ০৬:১৬ বিকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২১, ০৭:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে নৌবাহিনী বাৎসরিক টেনিস ও স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত

রিয়াজুর রহমান : বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক ‘টেনিস ও স্কোয়াশ প্রতিযোগিতা-২০২১’ এর সমাপনী অনুষ্ঠান আজ শনিবার ( ৪ নভেম্বর) ঘাঁটিস্থ আঞ্চলিক টেনিস ও স্কোয়াশ কমপেক্সে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট বেগম মুনিরা রওশন ইকবাল উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এসময় নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডারগণসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। ৪ দিন ব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও মংলা অঞ্চলের সমন্বয়ে গঠিত মোট ৫ টি দল অংশগ্রহণ করে।

সমাপনী প্রতিযোগিতায় টেনিস এককে লেঃ কমান্ডার সৈয়দ ফজলে রাব্বি কে লেঃ কমান্ডার সাহিল রহমান ০-০২ সেটে পরাজিত করেন। টেনিস দ্বৈতে কমান্ডার সাইফুর রহমান ও লেঃ কমান্ডার সাহিল রহমান জুটি কমান্ডার ইমতিয়াজ উদ্দিন ও লেঃ কমান্ডার সৈয়দ ফজলে রাব্বি জুটিকে ০২-০০ সেটে পরাজিত করে শিরোপা লাভ করেন।

এছাড়া ভেটেরান টেনিসের দ্বৈত খেলায় এ্যাডমিরাল এম শাহীন ইকবাল ও রিয়ার এ্যাডমিরাল লোকমানুর রহমান জুটি রিয়ার এডমিরাল এস এম এ কে আজাদ ও কমডোর আব্দুল্লাহ আল মাকসুস জুটিকে ০৬-০৩ সেটে পরাজিত করেন বিজয়ী হন। অপরদিকে, স্কোয়াশ প্রতিযোগিতায় কমান্ডার এহতেশামুল হক কে কমডোর মুস্তাফিজুর রহমান ০১-০৩ সেটে পরাজিত করেন।

  • সর্বশেষ