শিরোনাম
◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২১, ০২:০৩ দুপুর
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২১, ০৩:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোর্ট ম্যারেজের মধ্য দিয়ে ভিকি-ক্যাটরিনার বিয়ের জল্পনার অবসান

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় দুই তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে গুঞ্জন যেন থামছেই না। একের পর এক গুঞ্জন ভেসে বেড়াচ্ছে বলি পাড়ায়। আজ শুক্রবার (৩ ডিসেম্বর) আইনি বিয়ে সারবেন ভিক্যাট।

আগামী ৭-৯ ডিসেম্বর ৭০০ বছরের পুরনো রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস ফোর্ট হোটেলে বসবে তাদের রাজকীয় বিয়ের আসর। তবে রাজস্থানে যাওয়ার আগেই আইনি বিয়ে সারার কথা ছিলো তাদের।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এরই মধ্যে ভিকির ইনস্টাগ্রাম প্রোফাইলে তার পুরনো বন্ধুদের সঙ্গে ছবি দেখা গেল। ছবির ওপরে লেখা, ‘১৬ বছর। এখনও গোনা শেষ হয়নি।’ অর্থাৎ ১৬ বছরের পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করেছেন বলি নায়ক। প্রশ্ন উঠেছে, বিয়ের আগে বন্ধুদের সঙ্গে সময় কাটানোর যে রীতি, তারই ছবি ধরা পড়ল বুঝি? জে কে টিভি

শোনা যাচ্ছে, ভিকি-ক্যাটরিনার বিয়েতে যারা অতিথি হয়ে আসবেন তাদের স্বাক্ষর করতে হবে চুক্তিপত্রে। অতিথিদের মানতে হবে চুক্তিপত্রে উল্লেখিত মোট ৫৯টি শর্ত।

৫৯ টি শর্তের মধ্যে বেশ কয়েকটি শর্ত জানা গেছে ইতোমধ্যেই। উল্লেখযোগ্য শর্তগুলো হলো- বিয়েতে কে কে হাজির ছিলেন তা গণ্ডীর বাইরে প্রকাশ করা যাবে না, ছবি তোলা বা ভিডিও করা যাবে না, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করা ও লোকেশন শেয়ার করা যাবে না, বিয়ের প্রাঙ্গণ ছাড়ার আগে বাইরে অন্য কারোর সঙ্গে যোগাযোগ করা যাবে না, ওয়েডিং প্ল্যানারের অনুমতি ছাড়া পোস্ট করা যাবে না কোনো ছবি, কোনো রিল বা ভিডিও বিয়ের সময় তোলা যাবে না।

একটি সূত্র অনুযায়ী, ৭ ও ৮ ডিসেম্বর মেহেদী ও সঙ্গীত অনুষ্ঠিত হবে। করোনার নতুন ধরন ওমিক্রনের কারণে অতিথি তালিকা ছোট করা শুরু করেছেন ভিকি-ক্যাট। বিয়ের অনুষ্ঠান হবে ৯ ডিসেম্বর জয়পুরে। সেখানে উপস্থিত থাকতে পারেন বরুণ ধাওয়ান, কবীর খান, মিনি মাথুর, রোহিত শেঠি, আলি আব্বাস জাফার, সিদ্ধার্থ মলহোত্র, কিয়ারা আদভানি।

গণমাধ্যমের আড়ালে একবারে চুপিচুপি রাজস্থানে চলছে বিয়ের প্রস্তুতি। পরিবার আর বলিউডের বন্ধুদের নিয়ে তিন দিনের অনুষ্ঠান করার আয়োজন চলছে। আয়োজনকে স্মরণীয় করে রাখতে বুক করা হয়েছে রণথম্বোরের সবচেয়ে বিলাস বহুল হোটেল রাজা মান সিং। জানা গেছে হোটেলটির একদিনের ভাড়া ৭ লাখ টাকা।

আরও চাউর হয়েছে, হোটেলগুলো খুব একটা বড় নয়, যে কারণে অতিথিদের জন্য ৪৫টিরও বেশি হোটেল বুক করা হয়েছে। বিয়ের দাওয়াতের জন্য প্রায় ২০০ জনের অতিথির তালিকা তৈরি করা হয়েছিল। এমনকি এও শোনা যাচ্ছে যে, ক্যাটরিনার সাবেক বয়ফ্রেন্ড সালমান খানের পুরো পরিবারকেই বিয়েতে নিমন্ত্রণ জানানো হয়েছে। তবে তিনি আসবেন কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। অবশ্য বলিউড বাদশা শাহরুখ তার সহ-অভিনেত্রীর বিয়েতে খুব স্বল্প সময়ের জন্য উপস্থিত থাকবেন বলে জানা গেছে। সূত্র: আনন্দবাজার

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়