শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২১, ০১:৫৫ দুপুর
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২১, ০১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ এক শিক্ষার্থীর

ডেস্ক রিপোর্ট : রাজধানীর রামপুরায় আন্দোলনে অংশ নেওয়া এক শিক্ষার্থী অভিযোগ করেছেন, তার গায়ে পুলিশ হাত তুলেছে। তার গলায় চাপ দিয়ে পুলিশ বলেছে, ‘তোকে রিমান্ডে নেওয়া হবে।’ প্রথম আলো

রামপুরা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ইমন হোসেন শুক্রবার দুপুরের দিকে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন।
তিনি বলেন, ‘রাইদা পরিবহনের একটি বাসের কাগজপত্র যাচাই করতে গেলে পুলিশ বাধা দেয়। পুলিশ আমার গায়ে হাত তুলেছে।’ তার গলায় চাপ দিয়ে পুলিশ বলেছে, ‘রাস্তার পাশে চল, তোকে রিমান্ডে নেওয়া হবে।’

এ ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে শিক্ষার্থীদের শান্ত করেন।
অভিযোগ প্রসঙ্গে বাড্ডা থানার এসআই মো. রমযান বলেন, ‘শিক্ষার্থীরা যে অভিযোগ করেছে, তা সঠিক নয়।’

এ আগে নিরাপদ সড়কসহ কয়েকটি দাবিতে আজও বেলা ১১টার দিকে রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রামপুরা ব্রিজের পশ্চিম পাশে অবস্থান নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়