শিরোনাম
◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২১, ০৪:৪৭ দুপুর
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২১, ০৫:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গণটিকা কোভিড সংক্রমণ ঠেকাতে ব্যর্থ হয়েছে, বলছে ল্যানসেট জরিপ

রাশিদুল ইসলাম : [২] দি ল্যানসেটের এক স্বাস্থ্য জরিপ বলছে টিকাদান কর্মসূচি সফল হলেও তা কোভিড বিস্তার ঠেকাতে পারেনি। নতুন তথ্য বলছে দুই ডোজ টিকা দিয়েছেন এমন ব্যক্তিরাও কোভিডে আক্রান্ত হচ্ছেন। ডেইলি মেইল

[৩] জার্মানিতে নতুন কোভিড সংক্রমণের হার পরীক্ষার পর গবেষকরা বলছেন ৬০ বছর বা তার বেশি বয়সী সম্পূর্ণ টিকাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে কোভিড ভাইরাসে আক্রান্ত হওয়ার হার গত জুলাই মাসে ১৬.৯ থেকে অক্টোবরে ৫৮.৯ শতাংশে বৃদ্ধি পেয়েছে।

[৪] জরিপটি ব্রিটেনে একই রকম পরিস্থিতি চিহ্নিত করেছে। ব্রিটেনে টিকাবিহীন ব্যক্তিদের ২৩ ও টিকা দেওয়ার পরও ২৫ শতাংশ মানুষ কোভিডে আক্রান্ত হয়েছে।

[৫] তিন সপ্তাহের ব্যবধানে ব্রিটেনে ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে ১শ কোভিড রোগীর ৮৯.৭ শতংশ মানুষ দুই ডোজ টিকা দিয়েছিল ও ৩.৪ শতাংশ টিকাবিহীন ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়