শিরোনাম
◈ ঈদের পর কঠোর ব্যবস্থা: সতর্ক করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী (ভিডিও) ◈ বগুড়ার শেরপুরে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত ◈ সরকারের এক মাসে ব্যাপক অর্জন, তবে সমালোচনাও আছে ◈ কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ ম‌হেন্দ্র সিং ধোনিকে ভারতের কোচ হিসেবে দেখতে চান গৌতম গম্ভীর! ◈ যে পাঁচটি জিনিস ব‌লে দে‌বে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে ◈ সড়কের বেহাল দশায় ম্লান হতে পারে ঈদ আনন্দ ◈ পদ্মা সেতুতে যানবাহনের চাপ বাড়লেও রাস্তায় নেই দীর্ঘস্থায়ী যানজট ◈ ভোর থেকেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠছে ইসরায়েল ◈ ইরান মেক্সিকোতে বিশ্বকাপ খেলতে চায়, যুক্তরাষ্ট্রে নয়

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২১, ১০:৩৬ দুপুর
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২১, ০৪:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে পৃথক বাস চাপায় বাবা-ছেলেসহ নিহত ৩

হ্যাপি আক্তার, মঈন উদ্দীন: [২] জেলার গোদাগাড়ী বিজয়নগর বাসলিতলা নাম স্থানে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মৃত্যু। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল সোয়া ৯ টায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে দেওপাড়া ইউনিয়নের বাঁশলীতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

[৩] প্রত্যাক্ষদর্শীরা জানান, ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন বাবা এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি বিআরটিসি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের উপরে উঠে গেলে বাবা ও ছেলে দুজনেই নিহত হন ।

[৪] নিহতের বাবা হলেন, দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার নন্দনপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে সাজু মিয়া (৪০) ছেলে আব্দুল্লাহ আলিফ (১২)। নিহত সাজু মিয়া দীপশিখা এনজিও গোদাগাড়ী বিজয়নগর শাখায় কর্মরত ছিলেন। নিহত আব্দুল্লাহ আলিফ রাজাবাড়ী হাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

[৫] গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

[৬] অন্যদিকে রাজশাহী বিমান চত্বরের সামনে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেল আরোহী মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে থেতলে গেছে। নিহত ব্যক্তি তানোর উপজেলার বিল্লী বাজার এলাকার বাসিন্দা গ্রাম্যডাক্তার নাজমুল। পিতা মোকছেদ আলী। বিল্লি বাজারে তার ফার্মেসীর দোকান ছিলো। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে। বাসটি চাপা দিয়ে পালিয়ে যায়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়