শিরোনাম
◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২১, ০১:০০ দুপুর
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২১, ০১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবার ডিএনসিসির ময়লার গাড়ির ধাক্কায় এক নারী পোশাক শ্রমিক আহত, চালক আটক

মহসীন কবির: [২] রাজধানীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় গুরুতর আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়লার গাড়ির চালককে আটক করে থানায় নিয়েছে পুলিশ, চালকের নাম রতন (৩০)। সারাবাংলা ও নিউজ২৪টিভি

[৩] বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। জাগো নিউজ

[৪] নাজমুল হাসান বলেন, সকাল ৮টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন আল্লাহ করিম মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার আহত নারীকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে আমাদের পুলিশ সদস্যরাও আছেন। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

[৫] জানা যায়, আহত নারীর নাম আরজু বেগম। তিনি একটি পোশাক কারখানায় কাজ করেন। সকালে বাসা থেকে অফিসে যাওয়ার পথে একটি বাস থেকে নামার সময় পেছন থেকে ময়লার গাড়ি ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়