শিরোনাম
◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২১, ১০:৩০ রাত
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২১, ০১:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মালয়েশিয়া থেকে আসা বিমানে বোমার খবরে শাহজালাল বিমানবন্দরে সতর্কতা

খালিদ আহমেদ: [২] ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম বুধবার রাতে বলেন, মালয়েশিয়ার একটি উড়োজাহাজের এক যাত্রীর কাছে বোমা আছে বলে খবর ছড়িয়ে পড়ে। উড়োজাহাজটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করলে সেটি তল্লাশি শুরু করা হয়েছে।

[৩] বিমানবন্দরে নিরাপত্তার জোরদার করা হয়েছে। ফ্লাইটের ১৩৫ যাত্রীকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

[৪] এমএইচ-১৯৬ ফ্লাইটটি কুয়ালালামপুর থেকে ঢাকায় এসেছে। রাত ১০টার দিকে উড়োজাহাজটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এর আগেই খবর পাওয়া যায়, ওই উড়োজাহাজের এক যাত্রীর কাছে বোমা আছে। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়