শিরোনাম
◈ সংসদের প্রথম অধিবেশন কবে? যা জানাগেল ◈ জেলবন্দি ইমরানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয়  সরকার! ফাঁস করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অস্বস্তিতে ইসলামাবাদ ◈ শরীরে আঘাতের চিহ্ন, সড়কে মিলল আওয়ামী লীগ নেত্রীর লাশ ◈ চল‌চ্চি‌ত্র শি‌ল্পের জন‌্য নতুন সরকারের কা‌ছে শাকিব খানের চাওয়া ◈ আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে : বাণিজ্যমন্ত্রী ◈ যে কারণে ডিসি সারোয়ারকে আদালতের শোকজ হয়, যা জানা গেল ◈ এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ইসির জরুরি নির্দেশনা ◈ এবার ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য সুখবর! ◈ ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২১, ০৯:০৮ সকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২১, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএলে সাকিব আল হাসান ও ইয়ন মরগানকে ছেড়ে দিলো কলকাতা

স্পোর্টস ডেস্ক : [২] আগামী বছরের এপ্রিলে বসবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের ১৫তম আসর। দুই দল বাড়িয়ে ১০ দলের অংশগ্রহণে হবে এবারের আইপিএল। এ টুর্নামেন্টের জন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহে হবে নিলাম। যেখান থেকে নতুন করে নিজেদের স্কোয়াড সাজাবে সবগুলো দল।

[৩] তবে নিলামের আগে প্রতিটি দলকে চারজন করে খেলোয়াড় ধরে রাখার সুযোগ দিয়েছে আইপিএল আয়োজনকারী কর্তৃপক্ষ। ৩০ নভেম্বর ছিল এই তালিকা জমা দেওয়ার শেষ দিন। যেখানে আগামী মৌসুমের জন্য সাকিবের সঙ্গে চুক্তি নবায়ন করেনি কলকাতা নাইট রাইডার্স। সাকিব ছাড়াও আগের মৌসুমে দলকে ফাইনালে তোলা অধিনায়ক ইয়ন মরগ্যানকে দলে রাখেনি তারা। কেকেআর তাদের দলে রেখে দিয়েছে আন্দ্রে রাসেল, সুনীল নারীন, ভেঙ্কটেশ আইয়ার এবং বরুণ চক্রবর্তীকে।

[৪] ২০১১ মৌসুমে কেকেআরের হয়ে খেলার মাধ্যমে আইপিএলে অভিষেক হয় সাকিব আল হাসানের। আইপিএলের মোট ৪ মৌসুম কেকেআরের হয়ে খেলার পর ২০১৮ এবং ২০১৯ মৌসুমে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেন সাকিব। এরপর ২০২১ মৌসুমে পুনরায় কেকেআরে প্রত্যাবর্তন করেন তিনি। - ক্রিকফ্রেঞ্জি,

  • সর্বশেষ
  • জনপ্রিয়