শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২১, ১১:৪৩ রাত
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২১, ০১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজারে বিমানের ধাক্কায় ২ গরুর মৃত্যু, যাত্রীরা অক্ষত

খালিদ আহমেদ: [২] বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় রানওয়েতে থাকা দুইটি গরুর সঙ্গে বিমান বাংলাদেশের একটি বিমানের পাখায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

[৩] সংঘর্ষে গরু দুটি মারা গেলেও বিমানে থাকা ৯৪জন যাত্রীর প্রত্যকেই অক্ষত আছেন।

[৪] মঙ্গলবার বিকেল ৫টা ৫৭ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (ইএ-৪৩৮) ৯৪ জন যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

[৫] কিন্তু উড্ডয়নের সময় রানওয়েতে থাকা দুটি গরুর সাথে বিমানের ডান পাখার সংঘর্ষ হয়। এতে গরু দুটি মারা যায়। এখন পর্যন্ত গরুর মালিক সম্পর্কে জানা যায়নি।

[৬] সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে বিমানটি নিরাপদে ঢাকায় অবতরণ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়