শিরোনাম
◈ দেশেই উদ্ভাবিত ন্যানো ইউরিয়ায় মিলল পেটেন্ট, বদলে যেতে পারে দেশের কৃষি অর্থনীত ◈ বৃহস্পতিবার মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিত রেখে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের ◈ ইসরাইলকে বছরে ৪ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের ◈ প্রবীণদের সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি ◈ রোহিঙ্গা গণহত্যার বিচার: ১৯ নভেম্বর আইসিজের ঐতিহাসিক রায় ◈ রাশেদ খাঁনের বক্তব্যের গোয়েন্দা সংস্থা সম্পর্কিত অভিযোগ নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রণধীর জয়সওয়াল ◈ আবেদনের চেয়েও ১ কোটি টাকা বেশি: বড়দিনে ৩ কোটি টাকা অনুদানের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ কারাগারে বসেই আয়, পরিবারের কাছেও টাকা পাঠাচ্ছেন বন্দিরা ◈ দালাল ছাড়াই বিনা খরচে প্রশিক্ষণ নিয়ে ইতালি যাওয়ার সুযোগ

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২১, ০৭:৫২ বিকাল
আপডেট : ৩০ নভেম্বর, ২০২১, ০৭:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসামের সাংবাদিক নব ঠাকুরীয়া পেলেন 'প্ৰেস এমব্লেম কেম্পেইন' পুরষ্কার

মাছুম বিল্লাহ :আন্তৰ্জাতিক সংবাদ-কৰ্মী সুরক্ষা সংস্থা 'প্ৰেস এমব্লেম কেম্পেইন' (পিইসি)এর বাৰ্ষিক পুরস্কারে সন্মানিত হয়েছেন অসমের জ্যেষ্ঠ সাংবাদিক নব ঠাকুরীয়া । ভারতসহ দক্ষিণ-পূৰ্ব এশিয়ার কৰ্মরত সাংবাদিকগণের অধিকার , সুরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্ৰে তাঁর বিশিষ্ট অবদানের জন্যই জেনেভাস্থিত 'পিইসি' এই বছর ঠাকুরীয়াকে এই পুরস্কার দিয়ে সন্মানিত করেছে ।

উল্লেখ্য যে ঠাকুরীয়া এই পুরস্কার লাভ করা ভারতের প্ৰথম সাংবাদিক । করোনা-কালের বাধা-নিষেধের ফলে ঠাকুরীয়া সুইজারল্যাণ্ডে উপস্থিত হ'তে না পারার জন্য তাঁকে ভারচুয়েলি এই পুরস্কার প্ৰদান করা হয় । এমনকি দ্ৰুত কভিড সংক্ৰমণের প্ৰতি লক্ষ্য রেখে জেনেভা প্ৰেস ক্লাবে আয়োজন করা স্থানীয় সাংবাদিকদের সাথে ঠাকুরীয়ার বাৰ্তালাপ অনুষ্ঠানো বাতিল করা হয় ।

"এই বছর প্ৰথমবারের জন্য 'পিইসি' বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতের একজন পেশাদারী সাংবাদিককে এই পুরস্কারের জন্য নিৰ্বাচিত করেছে । বৃহত্তম গণরাজ্যরোপে পরিচিত ভারতে এক শক্তিশালী গণমাধ্যমো বিদ্যমান । এই দেশে গত বছর ১৫জন সংবাদকৰ্মীর হত্যার ঘটনার খবর জানা গিয়েছে । সেইসঙ্গে বিভিন্ন সময়ে সাংবাদিকৰা শারীরিক-মানসিক নিৰ্যাতনেরো বলি হয়েছেন ," এই মন্তব্য আন্তৰ্জাতিক সংস্থাটির সম্পাদক-প্ৰধান ব্লেইজ ল্যাম্পনের ।

এই বছর এখন পৰ্যন্ত ভারতে ৬জন সাংবাদিকের হত্যার তথ্য প্ৰকাশ পেয়েছে । তাছাড়াও ২০২০ এর মাৰ্চ থেকে করোনা ভাইরাসের শিকার হয়ে মৃত্যু বরণ করেছেন প্ৰায় ৩০০ সাংবাদিক । ঠাকুরীয়া নিজের দেশের সাথে প্ৰতিবেশী রাষ্ট্ৰ ব্ৰহ্মদেশের সাংবাদিকদের প্ৰতি হওয়া নিৰ্যাতনের তথ্যও সংগ্ৰহ করেছেন । গত ১ ফেব্ৰুয়ারী থেকে সেখানে আরম্ভ হওয়া সামরিক শাসন-কালে প্ৰায় ১২০জন সাংবাদিককে আটক করা হয়েছে।

অসম অভিযান্ত্ৰিক মহাবিদ্যালয়ের স্নাতক ঠাকুরীয়া বিশ্বেৰ বিভিন্ন প্ৰান্তের সংবাদ মাধ্যমে নিজের অঞ্চলের খবর ও প্ৰবন্ধ প্ৰকাশ করে এসেছেন । পিইসি(www.pressemblem.ch)ৰ এই সন্মান দক্ষিণ ও দক্ষিণ-পূৰ্ব এশিয়ার সাংবাদিকগণের প্ৰত্যাহ্বানের প্ৰসংগ আন্তৰ্জাতিক প্ৰেক্ষাপটে উপস্থাপিত করাবে ব'লে ঠাকুরীয়া আশা প্ৰকাশ করেন ।

এই অগ্ৰণী সংস্থা ২০২০ সনে মেক্সিকোর সাংবাদিক কারমেন এরিষ্টোগুইকে এই পুরস্কারের দ্বারা সন্মানিত করেছিলেন । তার পূৰ্বে এই সন্মান প্ৰদান করা হয়েছিল আফগানিস্তান, মাল্টা , তুরস্ক , রাশিয়া, সিরিয়া, ইউক্ৰেন, সুইজারল্যাণ্ড , গুয়াটেমালা , টিউনিসিয়া , ইজিপ্ট, ফিলিপাইনস প্ৰভৃতি দেশের সাংবাদিক ও সাংবাদিক সংগঠনকে।

  • সর্বশেষ