শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২১, ০৬:৫২ সকাল
আপডেট : ৩০ নভেম্বর, ২০২১, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রামপুরায় অগ্নিসংযোগ ও ভাঙচুরে ১২টি বাস ক্ষতিগ্রস্ত: ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক: [২] রাজধানীর রামপুরা এলাকায় অনাবিল পরিবহনের বাসের চাপায় শিক্ষার্থী মাইনুদ্দিন ইসলামের নিহত হওয়ার ঘটনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরে মোট ১২টি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে।

[৩] সোমবার দিবাগত রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে এ কথা জানান ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) হাফিজুর রহমান।

[৪] তিনি বলেন, ঘটনাস্থলে এসে আমরা ১২টি বাস বিধ্বস্ত অবস্থায় পেয়েছি। এর মধ্যে চারটি বাসে ভাঙচুর ও বাকি আটটিতে আগুন দেওয়া হয়েছে। ঘটনাস্থলে আমাদের তিনটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণ ও নির্বাপণ করেছে। আগুনে বাসগুলো সম্পূর্ণ পুড়ে গেছে।

[৫] রাত সাড়ে বারোটার দিকে পুলিশের দুটি রেকার বিধ্বস্ত বাসগুলো সড়ক থেকে সরিয়ে ফেলে। এ সময় পুলিশ সড়ক থেকে উত্তেজিত জনতাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। রাত ১টা ৫০ মিনিটের দিকে সড়কে যান চলাচল শুরু হয়।

[৬] রাত পৌনে এগারোটার দিকে রাজধানীর রামপুরা এলাকায় অনাবিল পরিবহনের বাসের চাপায় একরামুন্নেসা স্কুলের এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দীন ইসলাম নিহত হওয়ার ঘটনায় সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। এ সময় ঘাতক বাসসহ আটটি বাসে আগুন দেয় তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়