শিরোনাম
◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে ◈ বিএনপি-জামায়াতের শক্তি কোথায়, দুর্বলতা কোথায় ◈ সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আনোয়ারুল

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২১, ০৭:৩৮ বিকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২১, ০৭:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে উদ্বোধন হলো পল্লী বিদ্যুতের অগ্রাধিকার সেবা কার্ড কার্যক্রম

এ এইচ সবুজ: [২] গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অগ্রাধিকার সেবা কার্ডের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৯ নভেম্বর) দুপুরে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী যুবরাজ চন্দ্র পাল।

[৩] অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির।
অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মো. জিন্নাত আলী, শাহিনা আক্তার শম্পা, মনোয়ারা বেগম প্রমুখ।

[৪] অনুষ্ঠানে ১৫ জন বীর মুক্তিযোদ্ধা, পাঁচজন রেমিটেন্স যোদ্ধা, একজন প্রতিবন্ধী ও একজন সিনিয়র সিটিজেনসহ ২২ জন গ্রাহককে পল্লী বিদ্যুৎ অগ্রাধিকার সেবা কার্ড দেওয়া হয়।

[৫] অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) জাকির হাসান, আরইবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলতাফ হোসেন চৌধুরী, নির্বাহী প্রকৌশলী সুজন শাহ, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম (কারিগরি) জাহিদুল ইসলাম, এজিএম (এইচআর) জহিরুল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়