শিরোনাম
◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল ◈ মেয়াদের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি: চলমান প্রক্রিয়ার অংশ বলে দাবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ◈ সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ ◈ একক সংখ্যাগরিষ্ঠতা, ঝুলন্ত পার্লামেন্ট, কোয়ালিশন সরকার, ক্ষমতা হস্তান্তর কিংবা সরকার গঠন- এগুলো কীভাবে হয় ◈ সারা দেশে গত ৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা হয়েছে ২৭৪টি : প্রেস উইং  ◈ রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেবার লক্ষ্যেই প্রণীত জুলাই সনদ : আলী রীয়াজ ◈ পাকিস্তান‌কে আই‌সি‌সির উ‌চিৎ শিক্ষা দেয়া উ‌চিৎ, বল‌লেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২১, ০২:২৩ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২১, ০২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জি কে শামীমের মাকে আত্মসমর্পণের নির্দেশ

মহসীন কবির:[২] জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মামলায় ঠিকাদার জি কে শামীমের মা আয়েশা আকতারকে আট সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৯ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বাংলানিউজ২৪

[৩] আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। পরে আমিন উদ্দিন মানিক বলেন, জি কে শামীমের মা আয়েশা আকতার হাসপাতাল থেকে আগাম জামিনের জন্য অ্যাম্বুলেন্সে করে হাইকোর্টে এসেছেন। আদালত আগাম জামিন না দিয়ে ৮ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। সময় টিভি

[৩] এজাহার মতে, আসামি এস এম গোলাম কিবরিয়া শামীম (জি কে শামীম) ও তার মা আয়েশা আকতার পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশে অবৈধ উপায়ে নিজেদের নামে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার ৫০০ একান্ন টাকা নিজেদের ভোগ দখলে রাখায় দুদকের উপপরিচালক মো. সালাহ উদ্দিন ২১ অক্টোবর মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়