শিরোনাম
◈ ৩০০ টাকা ভাড়ায় অটোরিকশায় ওঠেন স্কুলছাত্রী, বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে অন্য স্থানে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন চালক ◈ ইউটিউবার ধ্রুব রাঠির পর সিজেপি নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আটক (ভিডিও) ◈ টানা চার হারে চাকরি গেলো তুরস্কের কোচ ভেন‌চেন‌জো ম‌ন্তেল্লার ◈ কক্সবাজারে ঘাঁটি গেড়ে ৯ দেশে চীনা চক্রের ডিজিটাল প্রতারণা! ◈ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি বাড়াতে ২০ হাজার উদ্যোক্তা তৈরীর উদ্যোগ নিয়েছে সরকার ◈ এলপি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হচ্ছে কীভাবে? ◈ মে‌সি অবসরে, তাঁর ১০ নম্বর জার্সিও কি অবসরে পাঠাতে পারবে আর্জেন্টিনা, কী বলছে ফিফার নিয়ম?  ◈ দিল্লিতে সিজেপির বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়, আটক হাজারের বেশি, বন্ধ ৪৫ মেট্রো স্টেশন ◈ যন্তর মন্তরে বিক্ষোভের আগে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, ‘জেলে যেতে প্রস্তুত’ বললেন দীপকে (ভিডিও) ◈ সাবধা‌নে থে‌কো, আমাদের ক্যামেরার নজর তীক্ষ্ণ, অস্ট্রেলিয়াকে খোঁচা ম্যাচ সম্প্রচারকারী চ্যানেলের

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২১, ০৮:২৫ সকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২১, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তৃতীয় ধাপে ইউপি নির্বাচনের ভোট শুরু

মাজহারুল ইসলাম: [২] সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে তা বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট হচ্ছে এক হাজার ইউনিয়ন পরিষদে (ইউপি)। এরমধ্যে ৩৩টি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও বাকিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে। পরিস্থিতি শান্ত রাখতে সতর্ক অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রতিটি ইউপিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে কমিশন।

[৩] পঞ্চম ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণাকালে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেন, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এই ধাপের ভোটে তিনজন সংসদ সদস্যকে শোকজ এবং ইসির পাঁচজন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়।

[৪] ইসি জানায়, তৃতীয় ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৫৬৯ জন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ১০০, সংরক্ষিত আসনের সদস্য পদে ১৩২ ও সাধারণ সদস্য পদে ৩৩৭ জন বিনা ভোটে বিজয়ী হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ছাড়া এই ধাপের ভোটে লড়ছেন ৫০ হাজার ১৪৬ জন। চেয়ারম্যান পদে চার হাজার ৪০৯, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ হাজার ১০৫ ও সাধারণ সদস্য পদে ৩৪ হাজার ৬৩২ জন প্রার্থী রয়েছেন।

[৫] এই ধাপের ভোটে কেন্দ্র রয়েছে ১০ হাজার ১৫৯টি, ভোটকক্ষ ৬১ হাজার ৮৩০টি। ভোটার সংখ্যা ২ কোটি এক লাখ ৪৯ হাজার ২৭। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ ও আনসারের ২২ জনের ফোর্স রাখা হয়েছে। মোতায়েন করা হয়েছে পুলিশ, আনসার, বিজিবি, কোস্টগার্ড, র‌্যাব, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স।

[৬] মাঠে রয়েছেন পাঁচ শতাধিক বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। ইতোমধ্যে দুই ধাপের ভোট সম্পন্ন হয়েছে। চতুর্থ ধাপে ৮৪০ ইউপিতে ২৬ ডিসেম্বর ও পঞ্চম ধাপে ৭০৭ ইউপিতে ৫ জানুয়ারি ভোটগ্রহণ হবে।

  • সর্বশেষ