শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২১, ০৪:২২ সকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২১, ০৪:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুরে ট্রাকচাপায় ৩ নারী শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে ট্রাকচাপায় ৩ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরও ৪ জন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার (২৭ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ঘোনিরামপুর এলাকায় ব্রাদার্স কোল্ড স্টোরেজ সংলগ্ন রংপুর-সৈয়দপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে দুইজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- মমতা বেগম ও লাভলি বেগম।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ব্যাটারিচালিত ইজিবাইকে করে ৬ জন ফিরছিলেন। ইজিবাইকটি উপজেলার ব্রাদার্স কোল্ড স্টোরেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতরা সবাই নারী শ্রমিক। তারা একটি কারখানায় কাজ করেন বলে জানা গেছে।এদিকে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী প্রধান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করলেও হতাহতদের বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়