শিরোনাম
◈ সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় পেট্রোবাংলা ◈ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে আরব দেশগুলোকে যুদ্ধে টানতে চায়: রাশিয়া ◈ ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কী কমে আসছে? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে বদলে যাচ্ছে বাংলাদেশ, কয়েকদিন পর সুফল পাবে জনগণ ◈ রাজধানীতে গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ জন ◈ পাকিস্তানের বিপক্ষে বাংলা‌দেশ ওয়ানডে দলে লিটন ও আফিফ ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনায় প্যানিক, সন্ধ্যা থেকেই তেল নেই অনেক পাম্পে ◈ পুনরায় চালু হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল ◈ মাঝ আকাশে নিখোঁজ ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২১, ০৩:৩৯ রাত
আপডেট : ২৮ নভেম্বর, ২০২১, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জন্মহার বাড়াতে নতুন পদক্ষেপ চীন সরকারের

অনলাইন ডেস্ক : জন্মহার বাড়ানোর জন্য আরও উদ্যোগী হলো চীন সরকার। এবার চীনের বেশ কয়েকটি অঞ্চলে অন্তত ৩০ দিন মাতৃত্বকালীন ছুটি বর্ধিত করা হয়েছে। রেকর্ড সংখ্যক ভাবে জন্মের হার কমে যাওয়ায় সর্বশেষ প্রয়াস হিসেবে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। খবর এএফপি’র।

জানা গেছে, পরিবারে তৃতীয় সন্তান জন্ম দেওয়ার অনুমতি দিতে কঠোর পরিবার পরিকল্পনার নিয়ম শিথিল করার জন্য এই পরিবর্তন আনা হচ্ছে। বেইজিংয়ের সিটি সরকার ঘোষণা করেছে, নারীরা এখন থেকে ১৫৮ দিন মাতৃত্বকালীন ছুটি নিতে পারবেন। সাংহাই কর্তৃপক্ষ এক দিন আগে অনুরূপ পরিবর্তনের ঘাষণা দিয়েছে।

সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, পূর্বাঞ্চলে ঝেজিয়াং প্রদেশে দ্বিতীয় বা তৃতীয় সন্তানের মায়েরা এখন মোট ১৮৮ দিন মাতৃত্বকালীন ছুটি কাটাতে পারবেন। এর আগে মায়েরা বতনসহ ৯৮ দিনের মোতৃত্বকালীন ছুটি কাটাতে পারতেন। -বাসস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়