শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২১, ০১:১৪ রাত
আপডেট : ২৬ নভেম্বর, ২০২১, ০১:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈশ্বরদীতে বিশ্ববিদ্যালয়ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে নিজ বাড়ির থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে সুরতহাল প্রতিবেদন অনুযায়ী পুলিশের ধারণা, ওই তরুণ আত্মহত্যা করেছেন।

ওই তরুণের নাম সোহেল আফ্রিদি (২৩)। তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের বাবুপাড়া রেল কলোনী এলাকায় এ ঘটনা ঘটে। আফ্রিদি এই এলাকার মৃত ফজলুল হকের ছেলে।

স্থানীয়রা জানায়, আজ দুপুরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় শাড়ি প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। এ সময় ঈশ্বরদী থানায় জানালে পুলিশ এসে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে।

ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) মাসুম জানান, ‘২০১৬ সালের প্রেমের বিয়ে থেকে স্ত্রীর সঙ্গে আফ্রিদির সম্পর্কের টানাপোড়েন চলছিল দীর্ঘদিন থেকে। হয়তো সে কারণে সে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সকালে ময়না তদন্তের জন্য মারদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। সুরতহাল প্রতিবেদন তৈরি করার সময় তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্ত শেষে মূল কারণ জানা যাবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়