শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২১, ০৮:২০ রাত
আপডেট : ২৫ নভেম্বর, ২০২১, ০৮:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন মহারাষ্ট্রের প্রতিনিধি দল

অহিদ মুুকুল : [২] নোয়াখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভারতের মহারাষ্ট্রের ১১ সদস্যের প্রতিনিধি দল।

[৩] আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এ সময় ভারতের মহা রাষ্ট্রের স্নেহা লেওয়া নামক একটি এনজিওর নির্বাহী প্রধান ও র‌্যালী অর্গানাইজার প্রফেসর গিরিস মহাদেও কুলকারনী, বিশাল তারা চন্দ্র ওহিরে, সন্তোষ ধর্মাধীকারী, ভূষান গোপাল দেশমুখ, অজয় অনন্দা ওয়াবয়ে, মনিষা সঞ্চয় লদ্ধা সহ ১১ সদস্য প্রতিনিধি দল।

[৪] এছাড়া গান্ধী আশ্রম ট্রাষ্টের পরিচালক (সিইও) রাহা নবকুমার ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এর আগে এই প্রতিনিধি দল সোনাইমুড়ীর জয়াগ গান্ধী আশ্রম ট্রাষ্ট পরিদর্শন করেন এবং গান্ধীজীর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিদর্শন করেন।

[৫]  প্রতিনিধি দলের সদস্যরা জানান, দাঙ্গাবাজ সম্প্রদায়ের মধ্যে শান্তি আনতে মহাত্মা গান্ধী ১২৫ দিন নোয়াখালীতে ছিলেন। আমরা শ্রদ্ধা জানিয়ে তাকে অনুসরন করছি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়