শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২১, ০৩:২৭ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২১, ০৩:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় কাউন্সিলর হত্যায় মেয়রসহ সহকর্মী কাউন্সিলরদের মানববন্ধন

শাহাজাদা এমরান: [২] কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর নেতৃত্বে সিটির সকল কাউন্সিলররা তাদের সহকর্মী ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল হত্যার প্রতিবাদে ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে কুমিল্লায়। বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এ মানববন্ধনে মেয়র কাউন্সিলরসহ বিপুল সংখ্যক মানুষ অংশ গ্রহণ করেন।

[৩] মানব বন্ধনে অংশ নিয়ে মেয়র মনিরুল হক সাক্কু বলেন, কুমিল্লার ইতিহাসে এমন ন্যক্কারজনক ঘটনা আগে কখনও ঘটেনি। আমরা সিটি করপোরেশনের সকল কাউন্সিলর ও নগরবাসী এক হয়েছি। খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। যদি দ্রুত আইনের আওতায় আনা না হয় তাহলে আগামীতে আরো কঠোর কর্মসূচি পালন করা হবে।

[৪] এ সময় প্যানেল মেয়র জমির উদ্দিন খান জম্পি, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুদ, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদসহ বিভিন্ন পর্যায়ের কাউন্সিলর ও কর্মকর্তারা বক্তব্য রাখেন।

[৫] মানববন্ধন শেষে মেয়র সাক্কুর নেতৃত্বে আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়ে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও পুলিশ সুপার ফারুক আহমেদ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। ২২ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর পাথুরিয়াপাড়া এলাকার নিজ কার্যালয়ে একদল মুখোশধারী দুর্বৃত্তের গুলিতে নিহত হন কাউন্সিলর সোহেলসহ দুইজন। এ ঘটনায় আহত হয় আরো ৫জন। সম্পাদনা: জেরিন আহমেদ।

  • সর্বশেষ