শিরোনাম
◈ নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২১, ০১:৩৬ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২১, ০১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম টেস্টের জন্য পাকিস্তানের ১২ সদস্যের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : [২] স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের (চট্টগ্রাম টেস্ট) জন্য পাকিস্তানের ১২ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। ম্যাচের এক দিন আগে মূল স্কোয়াডের ১২ সদস্যকে নিয়ে চট্টগ্রাম টেস্টের দল পৃথকভাবে ঘোষণা করেছে পাকিস্তান।

[৩] ম্যাচের এক দিন আগেই চট্টগ্রাম টেস্টের বিবেচনায় থাকা ১২ সদস্যের নাম প্রকাশ করেছে পিসিবি। আগামীকাল ২৬ নভেম্বর থেকে শুরু হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত সিরিজের প্রথম ম্যাচের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।

[৪] পাকিস্তানের ১২ সদস্যের দল : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলী, ইমাম উল হক, নোমান আলী, সাজিদ খান ও শাহীন শাহ আফ্রিদি। - ক্রিকটাইম

  • সর্বশেষ
  • জনপ্রিয়