শিরোনাম
◈ যে কারণে শ্রম মন্ত্রণালয় থেকে সরানো হলো নুরকে ◈ সংকট নেই বলছে সরকার, পাম্পে কেন তেলের হাহাকার? ◈ হাইপারসনিক মিসাইল নিয়ে তিন দেশে নতুন হামলা ইরানের, ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি ◈ মার্চে জ্বালানি সংকট হবে না: আসছে ২.৮০ লাখ টন ডিজেল, পেট্রোল-অকটেনও পর্যাপ্ত ◈ গণতান্ত্রিক বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে ভারত: ইফতার অনুষ্ঠানে প্রণয় ভার্মা ◈ ট্রাম্পের হুমকির জবাবে নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ◈ যুদ্ধ উত্তেজনার মাঝেই কাতারের এলএনজি ট্যাংকার বাংলাদেশের পথে: ব্লুমবার্গ ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দুবাই থেকে এমিরেটসের সব ফ্লাইট স্থগিত ◈ “বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব”: মমতা ◈ আসিফ নজরুলের দুর্নীতি?

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২১, ১২:৩৯ রাত
আপডেট : ২৫ নভেম্বর, ২০২১, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মামুনুল হকের আইনজীবীর যে প্রশ্নে আদালতে হাসির ঝড় ওঠে

নিউজ ডেস্ক: ‘রয়েল রিসোর্ট হোটেলের কক্ষে প্রবেশের পর কে প্রথমে দরজা বন্ধ করেছে আপনি ঝর্ণা নাকি মামুনুল হক’। জেরার সময় ঝর্ণাকে মামুনুল হকের আইনজীবীর এমন প্রশ্নে আদালতে হাসির ঝড় উঠে। যুগান্তর

এ সময় বাদীপক্ষের আইনজীবীরা মামুনুল হকের আইনজীবীকে বেশি গভীরে প্রবেশ না করতে অনুরোধ করেন।

বুধবার সোয়া ১২টা থেকে বাদী ঝর্ণা সাক্ষীর জবানবন্দি দেয়া শুরু করেন। বিকেল ২টায় জবানবন্দি ও জেরা শেষ হয়।

জেরার সময় বাদীকে তার আইনজীবীরা সহযোগিতা করতে চাইলে মামুনুল হকের আইনজীবীরা বাগবিতণ্ডা ও হাসাহাসিতে জড়িয়ে পড়ে।

হোটেলে দুজনকে এক সঙ্গে পাবলিক ধরেছে এটা যেমন সত্য ধর্ষণও সত্য হবে বলে বাদীর আইনজীবীরা দাবী করেছে।

নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে আসামি মামুনুল হকের উপস্থিতিতে সাক্ষী দিয়েছে ঝর্না। আদালত পরবর্তী সাক্ষীর জন্য ১৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন। সোনারগাঁ থানায় দায়ের করা এ মামলায় ৪২ জন সাক্ষীর মধ্যে বাদীই প্রথম সাক্ষী দিয়েছেন।

সাক্ষীগ্রহণে বাদী ও রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর রকিবুজ্জামান রাকিব। সহযোগিতায় ছিলেন,নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহসীন,সাবেক সভাপতি হাসান ফেরদৌস জুয়েলসহ কয়েকজন। আসামী পক্ষে ছিলেন সৈয়দ মো. জয়নুল আবেদীন মেসবাহসহ কয়েকজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়