শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২১, ১২:২৮ রাত
আপডেট : ২৫ নভেম্বর, ২০২১, ১২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিযানে পানির পাইপ থেকে উদ্ধার লাখ লাখ টাকা (ভিডিও)

নিউজ ডেস্ক: ভারতের কর্নাটকের বিভিন্ন জায়গায় বুধবার তল্লাশি চালিয়েছে দেশটির অপরাধ দমন শাখা। আয় বহির্ভূত সম্পত্তির মালিক বিভিন্ন সরকারি কর্মকর্তাদের বাড়ি এবং অফিসে অভিযানে চালানো হয়। সেই অভিযানে সোনার গয়না, অস্থাবর সম্পত্তি এবং নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক কর্মকর্তার বাড়িতে অভিযান চালিয়ে পানির পাইপের ভেতর থেকে উদ্ধার করা হয় লাখ লাখ নগদ অর্থ। ভারতীয় গণমাধ্যম জি নিউজ বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার অপরাধ দমন শাখার প্রায় চারশ’ কর্মকর্তা কর্নাটকের ৬০টি জায়গায় অভিযান চালিয়েছেন।

অপরাধ দমন শাখার এক কর্মকর্তা জানান সাড়ে তিন কোটি টাকার গয়না ছাড়াও প্রচুর নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কালবুর্গী এলাকার পূর্ত দফতরের এক প্রকৌশলীর বাড়ি থেকেই উদ্ধার হয়েছে ১৩ লাখ রুপি।

তার বাড়ি থেকে টাকা উদ্ধারের ভিডিও ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, পানির পাইপের ভেতর থেকে রাশি রাশি কাগুজে নোট বের করছেন দমন শাখার কর্মকর্তারা।

 

  • সর্বশেষ