শিরোনাম
◈ ক্রিস্টাল প্যালেসকে হারা‌লো ম‌্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ মির্জা ফখরুলের অনুরোধেও বদলায়নি বাস মালিক-শ্রমিকদের অবস্থান ◈ অতিক্রম করেছে হরমুজ প্রণালি, মার্চে আসছে ৪ কার্গো এলএনজি ◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২১, ০৫:৫৫ বিকাল
আপডেট : ২৪ নভেম্বর, ২০২১, ০৫:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০২২ গ্র্যামি অ্যাওয়ার্ডের সেরা নতুন শিল্পীর মনোনয়ন পেয়েছেন পাকিস্তানি গায়ক আরুজ আফতাব

আমিরুল ইসলাম: [২] অলিভিয়া রদ্রিগো, ফিনিয়াস, দ্য কিড লারোই এবং জিমি অ্যালেনের সঙ্গে মনোনয়ন পেয়েছেন আফতাব। সূত্র: ডন

[৩] তার ভালচার প্রিন্স এলবামের ‘মোহাব্বত’ গানটি গ্র্যামিতে মনোনয়ন পেয়েছে। এই গানটি রিলিজ হওয়ার পর থেকেই জনপ্রিয় এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ২০২১ সালের গ্রীষ্মের প্লেলিস্টেও ছিলো।

[৪] লাহোরের মেয়ে আরুজ বোস্টনের বার্কলি কলেজ অব মিউজিকে সঙ্গীত উৎপাদন এবং প্রকৌশল নিয়ে পড়াশোনা করেছেন। সে গজল এবং শাস্ত্রীয় সঙ্গীতে পারদর্শী। নুসরাত ফাতেহ আলী খান এবং আমেরিকান সঙ্গীত শিল্পী জেফ বাকলের গান শুনে সে অনুপ্রাণিত হয়েছে।

[৫] ২০২২ সালের ৩১ জানুয়ারি লস অ্যাঞ্জেলসে সঙ্গীতের সর্বোচ্চ সম্মান দ্য গ্র্যামি অ্যাওয়ার্ড প্রদান করা হবে। সম্পাদনা : মোহাম্মদ রকিব

  • সর্বশেষ
  • জনপ্রিয়