শিরোনাম
◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ ◈ যে কারণে আজ ২ ঘণ্টার জন্য মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে ◈ মার্কিন সুপ্রিম কোর্ট ‌কে‌নো ট্রাম্পের শুল্কের বিরুদ্ধে রায় দিলো? ◈ দুপু‌রে নারী এ‌শিয়া কাপ ক্রিকেটের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২১, ০৮:৩৭ রাত
আপডেট : ২৩ নভেম্বর, ২০২১, ০৮:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দায়িত্ব নিলেন টাঙ্গাইলের প্রথম নারী উপজেলা চেয়ারম্যান

ডেস্ক নিউজ: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নার্গিস আক্তার। মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে দায়িত্ব গ্রহণ করেন তিনি। বাংলা নিউজ২৪.কম

এরমধ্যে দিয়ে টাঙ্গাইলের ১২টি উপজেলায় প্রথম কোনো নারী উপজেলা চেয়ারম্যান হলেন।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওহাব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম, নারী ভাইস চেয়ারম্যান আলিফ নুর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আজহারুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম গত ৩০ জুলাই করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এতে আসনটি শূন্য হয়। পরে উপ-নির্বাচনে তার স্ত্রী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নার্গিস আক্তার দলীয় মনোনয়ন পান। আর কেউ মনোনয়ন জমা না দেওয়ায় ১৮ অক্টোবর তাকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়