শিরোনাম
◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২১, ০৭:০৭ বিকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২১, ০৭:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তারকা মেলায় অনুষ্ঠিত হলো 'ইপশিতা অ্যান্ড নাজাকাত’স ফ্যাশন আইকনিক শো, প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার সচিব

মনিরুল ইসলাম: [২] এক ঝাঁক তারকাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ইপশিতা অ্যান্ড নাজাকাত’স ফ্যাশন আইকনিক শো ২০২১। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই শো অনুষ্ঠিত হয়।

[৩] এতে মূল আকর্ষণ ছিলো জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান খানের লাইভ পারফর্মেন্স, অপু বিশ্বাস, ফেরদৌস ও দিঘীর র‌্যাম্প শো । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন।

[৪] প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার সচিব বলেন, সংস্কৃতিই পারে মানুষের মনন শক্তি বাড়াতে। দেশীয় সংস্কৃতি বিকাশে মিডিয়াকর্মীদের ভূমিকা অপরিসীম।

[৫] তিনি বলেন, আমাদের সংস্কৃতির ঐতিহ্য আগামি প্রজন্মের মাঝে তুলে ধরতে হবে যাতে তারা জানতে আমরা কৃষ্টি ও সংস্কৃতি কতো সমৃদ্ধ। একটি দেশের কালচার সহজে আরেকটি দেশকে আকৃষ্ট করতে পারে। আমাদের খেয়াল রাখতে হবে অপসংস্কৃতি যেনো আমাদের তরুন সমাজকে বিভ্রান্ত করতে না পারে।

[৬] অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এশিয়ান গ্রুপ এবং এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান মো: হারুনুর রশীদ (সিআইপি), আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মনোয়ার হোসেন, ওরিয়ন ফুটওয়্যারের পরিচালক জারিন করিম, বাবা আল তাজির উপস্থিত ছিলেন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন সালমান মুক্তাদির, শেখ সাদি, ফারিয়া নেওয়াজসহ আরো অনেকে।

[৭] কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। র‌্যাম্প শো, লাইভ পারফর্মেন্সের পরে বিভিন্ন বিভাগে বিশেষ ভূমিকা রাখায় বেশ কয়েকজনকে সন্মাননা প্রদান করা হয় ।

[৮] আয়োজনটি সম্পর্কে আয়োজক আন্তর্জাতিক মেক-আপ আর্টিস্ট ফারজানা রহমান ইপশিতা বলেন : আমি আমার স্টুডেন্টদের কাজ গুলোকে স্বীকৃতি দেয়ার জন্য এই আয়োজনটি করার চেষ্টা করেছি, সবাইকে ধন্যবাদ দিতে দিতে চাই আমাকে এভাবে সমর্থন করার জন্য।

[৯] ফটোগ্রাফি মিডিয়া পার্টনার এশিয়ান টেলিভিশন ফটোগ্রাফি, ড্রীমওয়েভার, পিআর পার্টনার: লুমেক্স থ্রীসিক্সটি।

  • সর্বশেষ