শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২১, ০৪:৫৬ দুপুর
আপডেট : ২৩ নভেম্বর, ২০২১, ০৪:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

মিনহাজুল আবেদীন: [২] গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ পাস নির্ধারণের প্রজ্ঞাপন জারি করার দাবিতে ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ডাকা আন্দোলনে হামলা হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রলীগ এই হামলা চালিয়েছে। প্রথম আলো

[৩] মঙ্গলবার (২৩ নভেম্বর) বেলা দেড়টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির শেষ পর্যায়ে দুই দফায় শিক্ষার্থীদের ওপর হামলা হয়৷ ডিবিসি টিভি

[৪] আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, হামলার আগে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের বিরুদ্ধে রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ তুলে তর্ক বাধান৷ কথা-কাটাকাটির মধ্যেই লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা করা হয়৷ কিছু শিক্ষার্থী এই হামলার শিকার হন৷

[৫] প্রত্যক্ষদর্শী ও হামলার শিকার শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, কর্মসূচির শেষ পর্যায়ে সায়েন্স ল্যাব থেকে নিউমার্কেটের মোড় ঘুরে ফের সায়েন্স ল্যাব পর্যন্ত একটি মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা৷ ওই মিছিলে ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ তুলে হামলা চালান৷

[৬] শিক্ষার্থীরা বলছে, প্রথম দফা হামলার পর সায়েন্স ল্যাব মোড়ে গিয়ে শিক্ষার্থীরা জড়ো হলে তাদের ওপর আরেক দফা হামলা করে ছাত্রলীগ৷ এই হামলার সময় রাস্তায় স্কুল-কলেজের পোশাক পরা সব শিক্ষার্থীকেই মারধর করা হয়৷ হামলার পর 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান দিতে দিতে তারা ঢাকা কলেজের ভেতরে চলে যান৷

[৭] ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শাহেন শাহ মাহমুদ সাংবাদিকদের বলেন, ঢাকা কলেজের এক ছাত্রের মোটরসাইকেল ভাঙচুরকে কেন্দ্র করে সায়েন্স ল্যাব মোড়ে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়৷ আমরা দু-পক্ষকেই শান্ত করে নিজ নিজ কলেজে পাঠিয়ে দিয়েছে৷ এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়