শিরোনাম
◈ নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২১, ০৪:২৫ দুপুর
আপডেট : ২৩ নভেম্বর, ২০২১, ০৫:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তালাক গোপন রেখে সাবেক স্ত্রীর সাথে সম্পর্ক; ধর্ষণ মামলায় যাবজ্জীবন

ডেস্ক রিপোর্ট: শেরপুরে তালাকের পরও তা গোপন রেখে দীর্ঘ ১৯ মাস তালাকপ্রাপ্তা স্ত্রীর সাথে শারীরিক সম্পর্কের অভিযোগে ধর্ষণের মামলায় শাহ আলী (৪৪) নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। বাংলাদেশ প্রতিদিন

মঙ্গলবার দুপুরে প্রধান অভিযুক্ত শাহ আলীর অনুপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আখতারুজ্জামান। শাহ আলী শ্রীবরদী উপজেলার গড়জরিপা এলাকার কৃষক আবু বকরের ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পিপি এ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু ।

মামলা সূত্রে জানা গেছে, শেরপুর সদর উপজেলার মধ্য বয়ড়া গ্রামে কৃষক পরিবারের মেয়েকে বিয়ে করেন শাহ আলী। ঘর-সংসারের এক পর্যায়ে দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ার দরুন শাহ আলী ২০১২ সালের ১৩ মে স্ত্রীকে তালাক দেন। কিন্তু সেই তালাকের বিষয়টি গোপন রেখে ২০১৪ সালের ১৪ নভেম্বর পর্যন্ত তালাকপ্রাপ্তা স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক চালিয়ে যান শাহ আলী।

পরে বিষয়টি অবগত হয়ে ওই গৃহবধূ ২০১৫ সালের ২৫ জানুয়ারি শাহ আলী এবং তার মা-বাবাসহ ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ৮ জুন ৪ জনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দাখিল করেন শ্রীবরদী থানা পুলিশ। সেই থেকে শাহ আলী পলাতক আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়