শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২১, ০৬:২৪ বিকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২১, ০৬:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালী ভাসানচরে যাচ্ছে আরো ২ হাজার রোহিঙ্গা শরণার্থী

আয়াছ রনি: [২] কক্সবাজার শরণার্থী শিবির থেকে ফের ভাসানচরে যাচ্ছে রোহিঙ্গারা। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন রোহিঙ্গা স্থানান্তর বন্ধ থাকার পর ২৪ নভেম্বর পুনরায় স্বেচ্ছায় ৭ম দফায় ভাসানচরে যাচ্ছে দুই হাজার রোহিঙ্গা।

[৩] ২৩ নভেম্বর(মঙ্গলবার) ট্রানজিট ক্যাম্পে উখিয়ার ডিগ্রী কলেজ মাঠে নিয়ে আসা হবে। জাতিসংঘে রোহিঙ্গা বিষয়ে একটি প্রস্তাব পাস করা রোহিঙ্গারা খুশি মনে দেশে ফিরে যাবে এ আশা বুকে বেধেছে। উখিয়া ও টেকনাফের ৩৪টি ক্যাম্প থেকে দুই হাজার রোহিঙ্গাকে ২৪ নভেম্বর ভাসানচরে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন উখিয়ার কুতুপালং ক্যাম্প ইনচার্জ রাশেদুল ইসলাম।

[৪] তিনি জানান, রোহিঙ্গারা খুশি মনে ভাসানচরে যাচ্ছে। কেউ জোর করে তাদের ওখানে পাঠাচ্ছে না। ২০১৭ সালে ২৫ আগস্টের পর মিয়ানমারে চরম নির্যাতনের শিকার হয়ে ৮ লাখের অধিক রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে এসে উখিয়া টেকনাফে রোহিঙ্গা শিবিরে আশ্রয় নেয়।

[৫] ১৯৭৮, ৯২, ২০১২, ১৬ ও সর্বশেষ ১৭ সালে আসা আরও চার লক্ষাধিক রোহিঙ্গা এবং নবজাতকসহ বর্তমানে উখিয়া-টেকনাফে ৩৪টি ক্যাম্পে আশ্রয় নিয়েছে ১৪ লাখ রোহিঙ্গা। সপ্তম দফায় দুই হাজার রোহিঙ্গা ভাসানচরে যাবার সম্মতি প্রকাশ করলেও পরবর্তীতে আরও রোহিঙ্গা ভাসানচরে যাবে বলে সংশ্লিষ্টদের অভিমত।

[৬] উল্লেখ্য, ইউএনএইচসিআরের সহযোগিতায় উখিয়া টেকনাফের ক্যাম্প থেকে এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হচ্ছে। ইতোমধ্যে প্রায় ১৮ হাজার ৫০০ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়