শিরোনাম
◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে ◈ বিএনপি-জামায়াতের শক্তি কোথায়, দুর্বলতা কোথায়

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২১, ০১:০৯ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০২১, ০১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-টোয়েন্টিতে ছক্কার রেকর্ড গড়লেন রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক: ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক রোহিত শর্মা ইতোমধ্যে নিজের নামের পাশে অনেক রেকর্ড লিখিয়েছেন। এবার ছক্কা হাঁকিয়ে গড়লেন নতুন রেকর্ড ।

রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে নিজের ইনিংসে তিনটি ছক্কা হাঁকান রোহিত শর্মা। আর এর মধ্য দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০টি ছক্কার রেকর্ড গড়েছেন রোহিত।

এই রেকর্ডে রোহিতের আগে আছেন নিউজিল্যান্ডের ব্যাটিং দানব মার্টিন গাপটিল। টি-টোয়েন্টিতে তার ছক্কা রয়েছে ১৬১টি। এছাড়া একশোর বেশি ছক্কা রয়েছে ক্রিস গেইল (১২৪), ইয়ন মরগ্যান (১১৯), অ্যারন ফিঞ্চ (১১৩), এভিন লুইস (১১০), কলিন মুনরো (১০৭)।

এদিকে, রোহিত শর্মা অর্ধশতরানে বিরাট কোহলিকে টপকে গেছেন । রোববার শেষ টি-টোয়েন্টিতে ৩১ বলে ৫৬ রান করেন তিনি। আর এর মধ্য দিয়ে টি-টোয়েন্টিতে ৩০টি ফিফটি হলো রোহিতের। ১১৯ ম্যাচ খেলে এমন রেকর্ড করলেন তিনি।

এছাড়া রোহিতের চেয়ে কম অর্থাৎ ৯৫টি ম্যাচ খেলে ২৯টি অর্ধশতরান করেছেন কোহলি।

অন্যদিকে, পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের ২৫টি অর্ধশতরান রয়েছে। এছাড়া ডেভিড ওয়ার্নারের ২২টি এবং গাপটিলের ২১টি ফিফটি রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়