শিরোনাম
◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২১, ০৬:৪৬ বিকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২১, ০৬:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)র উদ্যোগে প্রশিক্ষণ

মো.তরিকুল ইসলাম : কুমিল্লায় ৬ দিনব্যাপী ১৪০ জন সাংবাদিকদের সমাপনী অনুষ্ঠান ও সার্টিফিকেট বিতরণ কুমিল্লা ক্লাবের হলরুমে বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৭ টা ৩০ পর্যন্ত অনুষ্ঠান চলে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ.ক.ম বাহাউদ্দীন বাহার এমপি, বাংলাদেশ প্রেস ইনটিটিউট পিআইবির মহারিচালক ড. জাফর ওয়াজেদ,পিআইবির পরিচালক প্রশাসন আফরাজুল রহমান, পিআইবির প্রশিক্ষক বদরুদ্দোজা বাবু,
জুলফিকার আলী মানিক,মোহাম্মদ শাহ আলমসৈকত,মোহাম্মদ শাহাবুদ্দীন, মো. সৈকত,প্রদিপ কুমার পান্ডে।

অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ.ক.ম বাহাউদ্দীন বাহার এমপি, তার বক্ত্যবে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। হাজী বাহার আরও বলেন আমার বিরুদ্ধে একটি বেসরকারী টিভি চ্যানেল আমার নামে সারাদিন মিথ্যা নিউজ প্রচার করেছে আমি ওই বেসরকারী টিভি চ্যানেলের বিরুদ্ধে  ১০ কোটি টাকার মানহানীর মামলা করেছি এবং মহামান্য হাইকোর্ট থেকে মামলার রায় আমার পক্ষে পেয়েছি আমি টাকা পেলে ৫ কোটি টাকা কুমিল্লার সাংবাদিকদের মাঝে প্রদান করব।

কেউ যদি প্রমান করতে পারে হাজী বাহার ৫০ বছরে কোন দূর্নীতি করেছে প্রমান করতে পারেন আমি আপনারা সাংবাদিকদের সামনে বললাম আমি আর রাজনীতি করবো না। তিনি আরও বলেন, পিআইবি কর্তৃক সাংবাদিকদের এ মিলন মেলায় ১৪০ জনের মত সাংবাদিক খুব সুন্দর সাবলীল ভাবে অনুষ্ঠানের কোর্স সম্পন্ন করেছেন কুমিল্লার সাংবাদিকগণ ।

অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ প্রেস ইনটিটিউট পিআইবির মহারিচালক ড. জাফর ওয়াজেদ তার বক্তব্যে বলেন , স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর মহান আত্মত্যাগের করণে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক তিনি শুধু স্বাধীন জাতি হিসেবে আমাদেরকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে বেচেঁ থাকার সুযোগ করে দিয়েছেন। সাংবাদিকদের আত্মসম্মান বোধ ও তাদের রুজি রোজগারের জন্য জাতির পিতার অবদান অনস্বীকার্য। কুমিল্লা সাংবাদিকদের কোর্সের প্রতি আগ্রহ ও নিষ্ঠা দেখে আমি অভিভূত।

এসময় উপস্থিত ছিলেন, পিআইবির পরিচালক প্রশাসন আফরাজুল রহমান প্রমূখ। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাব ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর স্টাফ রিপোর্টার মুন্সী কামাল আতাতুর্ক, কুমিল্লা প্রেস ক্লাবের আহবায়ক নিতিশ সাহা, দৈনিক রূপসী বাংলা ও বাসস প্রতিনিধি আশোক কুমার বড়ুয়া,বৈশাখী টিভির কুমিল্লা প্রতিনিধি আনোয়ার হোসেন প্রমূখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়