শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২১, ০৬:৩৫ বিকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২১, ০৬:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টঙ্গী সেতুতে যান চলাচল শুরু ১১ দিন পর

এ এইচ সবুজ: [২] গাজীপুরের টঙ্গী সেতু দিয়ে যান চলাচল শুরু হয়েছে। সেতুটির ধসে যাওয়া স্লাব সংস্কারের পর রবিবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

[৩] পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ৯ নভেম্বর ভোর রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী সেতুর কিছু অংশের স্লাব ধসে পড়ে। পরে ওই সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

[৪] সেতুর স্লাব সংস্কার করে বিআরটি কর্তৃপক্ষ। পরে রবিবার দুপুর ১২টার দিকে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

[৫] প্রায় ১১ দিন ওই সেতু দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) মো. জাকির হাসান জানান, কয়েকদিন আগে সেতুটির স্লাবের কিছু অংশ ধসে পড়ে।

[৬] এরপর থেকেই বেশ কয়েকদিন ওই সেতু দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়। পরে কর্তৃপক্ষ তা সংস্কার করলে রবিবার দুপুর থেকে টঙ্গী সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বর্তমানে সেতুটি দিয়ে আগের মতোই যান চলাচল করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়