শিরোনাম
◈ নিষেধাজ্ঞার মধ্যেই নির্বাচনের আগে সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনার অনুমোদন ◈ পাকিস্তান থেকে কম দামে রেল কোচ ও ওয়াগন কিনতে আগ্রহী বাংলাদেশ ◈ ৪৬তম বিসিএসের ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ ◈ প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেই পরীক্ষায় পড়বে নতুন সরকার ◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২১, ০৪:১৫ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২১, ০৫:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সবচেয়ে বেশি বয়স্ক প্রেসিডেন্ট বাইডেনের আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে মার্কিনীদের উদ্বেগ

রাশিদুল ইসলাম : [২] ৭৯তম জন্মদিন উইলমিংটনে দেলাওয়ারে নিজের বাসায় শান্তিপূর্ণভাবে কাটিয়ে দিলেন প্রেসিডেন্ট বাইডেন। চিকিৎসকরা যতই বলুক তিনি সম্পূর্ণ সুস্থ, রাজনৈতিক অঙ্গনে তার ফিটনেস নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে। আরটি

[৩] রিপাবলিকান নীতিনির্ধারক কার্ল রোভ নিউ ইয়র্ক পোস্টকে বলছেন এটা অমূলক মনে হয় যে ৮২ বছর বয়সে ডেমোক্রেটরা তাকে দ্বিতীয় মেয়াদের জন্য মনোনীত করবে।

[৪] নেইল নিউহাউসের জরিপে ৪০ শতাংশ মার্কিনী বলছেন বাইডেন সুস্থই আছেন। ৫০ শতাংশ মনে করছেন নেই। ৪৬ শতাংশ বলছেন তিনি মানসিকভাবে উপযুক্ত, ৪৮ শতাংশ মনে করেন বাইডেন সে অবস্থায় নেই।

[৫] জরিপে উত্তরদাতারা খোলাখুলি বলেছেন বাইডেনের দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন সেই বাইডেন আর নন তিনি। ভোটারদের মনে হচ্ছে বাইডেন ডেমোক্রেটদের জন্যে এখন দায় হয়ে উঠেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়