শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২১, ০১:২৭ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২১, ০১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লেদা ক্যাম্প থেকে অপহৃত রোহিঙ্গা উদ্ধার

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের লেদা ২৪শরনার্থী ক্যাম্প এলাকা থেকে অপহরণের আট ঘন্টার পর অপহৃত রোহিঙ্গা জমির হোসেন(৩০)নামে এক যুবককে উদ্ধার করেছে(এপিবিএন)পুলিশ সদস্যরা।

[৩] উদ্ধারকৃত অপহৃত একই ক্যাম্পের ব্লক-এ/২৬,এফসিএন নং-২৫২০৩৭বাসিন্দা মোঃ কালা মিয়ার ছেলে।

[৪] এ তথ্য নিশ্চিত করেছেন ১৬আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম।তিনি বলেন,শনিবার দুপুরে লেদা ২৪ক্যাম্পের এ/৮ ব্লকে হাতি পাহারায় নিয়োজিত রোহিঙ্গা জমির হোসেনকে অজ্ঞাতনামা কয়েকজন সন্ত্রাসী অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায়।বিষয়টি স্বজনেরা এপিবিএনকে অবহিত করে।ঘটনার পর থেকে নয়াপাড়া ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের একটিদল বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করেন।অভিযানের একপর্যায়ে শনিবার রাত সাড়ে ১০টার দিকে ক্যাম্প সংলগ্ন পাহাড় থেকে অপহৃতকে উদ্ধার করতে সক্ষম হয়।

[৫] তিনি আরো বলেন,উদ্ধারকৃত রোহিঙ্গাকে সংশ্লিষ্ট মাঝির উপস্থিতিতে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।অপহরণকারীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়