শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১, ১১:২৮ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২১, ০১:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্র্যাজুয়েট ভিক্ষুকের মুখে অনর্গল ইংরেজি শুনে তাজ্জব নেটদুনিয়া (ভিডিও)

নিউজ ডেস্ক: সাধারণত পড়াশোনা শেখাকে জীবনের সফলতা অর্জনের চাবিকাঠি হিসেবে মনে করা হয়। পড়াশোনা শেষে ভালো বেতনের চাকরি পেয়ে জীবনে নিশ্চয়তা আসবে, এমনটাই মনে করেন অনেকে। তবে জীবনের হিসাব সব সময় মেলে না। পড়াশোনাও এনে দিতে পারে না সুখ।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক নারী ভিক্ষুকের অনর্গল ইংরেজিতে কথা বলার ভিডিও সেই কথাটিই মনে করিয়ে দিচ্ছে। নিজেকে কম্পিউটার সায়েন্সের গ্র্যাজুয়েট করা বলেও দাবি করেছেন তিনি।

শনিবার ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বেনারসে স্বাতী নামে ওই নারী ভিক্ষা করেন। তবে অন্য ভিক্ষুকদের থেকে যে বিষয়টি স্বাতীকে আলাদা করেছে, তা হলো তার অনর্গল ইংরেজিতে কথা বলার দক্ষতা।

গণমাধ্যমের কাছে নিজের জীবনের কাহিনী তুলে ধরেন স্বাতী। তিনি জানান, তার বাড়ি দক্ষিণ ভারতে। আর সবার মতো পরিবারের সঙ্গে স্বাভাবিক জীবনই কাটাচ্ছিলেন। কিন্তু ঝামেলা শুরু হয় প্রথম সন্তান জন্মের পর তার শরীরের এক পাশ অবশ হয়ে যাওয়ায়।

এ ঘটনার পর তাকে জোর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। নানা জায়গায় ঘুরে শেষমেষ বেনারসে থিতু হন স্বাতী। গত তিন বছর ধরে এখানেই আছেন তিনি। বেঁচে আছেন অন্যের সাহায্যের ওপর নির্ভর করে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়