শিরোনাম
◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১, ০৬:২০ বিকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২১, ০৬:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেনাপোল সীমান্তে ৯টি বোমাসহ আটক পাঁচ

জেরিন আহমেদ: [২] শনিবার দুপুর ১টার দিকে রোপোতা সীমান্তে বাঁশ বাগানের ভেতর থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।

[৩] আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা গ্রামের আলী হোসেনের ছেলে জাহিদ হাসান (২২), একই গ্রামের গোলাম হোসের ছেলে আলাউদ্দিন (৩৫), সমির উদ্দিনের ছেলে সজিব (২৮), মৃত তোয়াফজলের ছেলে আজগর (৫০)। আটক অন্য একজনের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চত হতে পারিনি পুলিশ।

[৪] বেনাপোল পোর্ট থানার এসআই রোকনুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, নির্বচনে অধ্যিপত্য বিস্তারের জন্য বারোপোতা সীমান্তে বাঁশ বাগানের ভেতর কিছু সন্ত্রসী বোমা তৈরী করছে।

[৫] তিনি আরও বলেন, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৯টা বোমা ও বিপুল পরিমান বোমা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় পাঁচজনকে আটক করা হয়। চার অভিযুক্তের নাম ঠিকানা নিশ্চিত করতে পেরেছি। একজন অজ্ঞত পরিচয়ে আছে। সম্পাদনা: খালিদ আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়