শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১, ১১:৪৪ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০২১, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর দারুস সালাম এলাকা থেকে ৩২টি রেসার কবুতর উদ্ধার

মহসীন কবির: [২] এ কবুতরের আনুমানিক দাম ২২ লাখ। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতাররা হলেন- সোহেল রানা ও হাবিবুর রহমান।

[৩] শনিবার (২০ নভেম্বর) সকালে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর রহমান গণমাধ্যমকে  তথ্য জানিয়েছেন।

[৪] মোস্তাজিরুর রহমান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুরের ৬০ ফিট পাকা মসজিদ এলাকার এক ব্যক্তি অভিযোগ করেন, গত ৮ নভেম্বর রাত আটটায় তিনি তার ভাড়া বাসা তালাবদ্ধ করে কাজে যান। পরদিন সকালে এসে দেখেন, দরজার তালা ভাঙা এবং তার ১০০টি রেসার কবুতরের মধ্যে ৩২টি নিখোঁজ। এ বিষয়ে মিরপুর মডেল থানায় অজ্ঞাতনামাদের অভিযুক্ত করে ১৮ নভেম্বর একটি নিয়মিত মামলা দায়ের হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়