শিরোনাম
◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১, ০৪:০২ সকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২১, ০৪:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেলারুশ থেকে অভিবাসীরা এখন ইরাকমুখী

অনলাইন ডেস্ক: ইরাকের কয়েকশ নাগরিক বেলারুশ থেকে ইরাকি এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফিরে এসেছেন। সেখানে কয়েক হাজার অভিবাসী ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে যাওয়ার আশায় পোল্যান্ড সীমান্তে ক্যাম্প করে রয়েছেন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে এএফপি।

পোল্যান্ড ও বেলারুশ সীমান্ত সংকটের শুরু থেকে এটি অভিবাসী প্রত্যাবাসনের প্রথম ফ্লাইট ছিল। তাদের অনেকে সংঘাতপূর্ণ ও দারিদ্র পীড়িত মধ্যপ্রাচ্যের দেশ থেকে পালিয়ে এসেছেন।

স্বায়ত্বশাসিত কুর্দিস্তান আঞ্চলিক সরকারের এক মুখপাত্র জানান, বোয়িং ৭৪৭ ফ্লাইটে মোট ৪৩১ জনকে ফেরত আনা হয়। ইরাক সরকার জানায়, এ প্রত্যাবাসন সম্পূর্ণ স্বেচ্ছামূলক ছিল।

বাগদাদে রাতে ফ্লাইট অব্যাহত থাকলেও বিমানটি অধিকাংশ যাত্রীকে আর্বিলে নামানো হয়। পোল্যান্ড ও বেলারুশ সীমান্তে অভিবাসীদের প্রবেশ করতে দেয়া না দেয়া নিয়ে সৃষ্ট সংকটের কারণে তাদের কমপক্ষে ১১ দিন ওই সীমান্তে কেটে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়