শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১, ০১:২৭ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২১, ০১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুটবল র‌্যাঙ্কিংয়ে সেরা পাঁচে আর্জেন্টিনা, দুইয়ে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : ফুটবলের আন্তর্জাতিক বিরতির পর নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। আগে থেকে শীর্ষে থাকা বেলজিয়াম ধরে রেখেছে নিজেদের অবস্থান। ফিফা র‌্যাঙ্কিংয়ে আবারও সেরা পাঁচে ফিরেছে আর্জেন্টিনা। দুইয়ে আছে ব্রাজিল। বাংলাদেশের ১৮৭তম অবস্থানেও কোনো রদবদল হয়নি।

মাঝের এই বিরতিতে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলে আর্জেন্টিনা। লুইস সুয়ারেজদের বিপক্ষে জয় পেলেও ব্রাজিলের সঙ্গে ড্র করে তারা। এতে র‌্যাঙ্কিংয়েও ছয় থেকে এক ধাপ এগিয়ে পাঁচে এসেছে আলবিসেলেস্তেরা।

পাঁচ থেকে দুই ধাপ নেমে সাতে চলে গেছে ইউরো চ্যাম্পিয়ন ইতালি। তাদের পেছানোর সময় এগিয়েছে নেদারল্যান্ড। এক ধাপ এগিয়েছে তারা। উপরের দুই দল ব্রাজিল ও বেলজিয়াম নিজেদের জায়গায় স্থির আছে। তিনে থাকা বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সও আছে আগের অবস্থানেই।

সেরা দশে বদল আসেনি যথাক্রমে সাত ও আট নম্বর অবস্থানে থাকা স্পেন ও পর্তুগালের অবস্থানেও। এক ধাপ এগিয়ে চারে উঠেছে গত ইউরোর ফাইনালিস্ট ইংল্যান্ড। বাংলাদেশ আছে নিজেদের আগের অবস্থানেই। র‌্যাঙ্কিংয়ে ১০৪-এ চলে এসেছে প্রতিবেশী দেশ ভারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়