শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২১, ০৮:৫৩ রাত
আপডেট : ১৯ নভেম্বর, ২০২১, ০৮:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সকল সংসদ সদস্যদের সহযোগিতায় পার্লামেন্ট মেম্বারস ক্লাব এগিয়ে যাবে: স্পিকার

মনিরুল ইসলাম: [২] জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সকল সংসদ সদস্যদের সহযোগিতায় পার্লামেন্ট মেম্বারস ক্লাব এগিয়ে যাবে। কোভিড পরিস্থিতি থেকে উত্তরণের পর মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আরও বড় পরিসরে সকল সদস্যদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের মাধ্যমে পার্লামেন্ট মেম্বারস ক্লাব ভবিষ্যতে আরও গতিশীল হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন স্পীকার।

[৩] শুক্রবার তিনি জাতীয় সংসদ ভবনের এলডি হলে পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের বার্ষিক সাধারণ সভা উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

[৪] এর আগে জাতীয় সংসদের চীফ হুইপ ও পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সভাপতি নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে পার্লামেন্ট মেম্বারস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সাধারণ সম্পাদক এবি তাজুল ইসলামের সঞ্চালনায় এ সভায় ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

[৫] সাংস্কৃতিক অনুষ্ঠানে সংসদ সদস্য মমতাজ বেগম এবং জুনাইদ আহমেদ পলক সহ অন্যান্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়