শিরোনাম
◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির ◈ শেখ হাসিনাকে ছাপিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেয়া সম্ভব: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২১, ০৮:১৬ রাত
আপডেট : ১৯ নভেম্বর, ২০২১, ০৮:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাইবান্ধায় বাসের ধাক্কায় ইজিবাইকের ছয় যাত্রী নিহত

আনোয়ার হোসেন: [২] গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী হানিফ পরিবহনের একটি নৈশকোচের ধাক্কায় ইজিবাইকের ছয় যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (১৯ নভেম্বর) সকালে গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের কালিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

[৩] স্থানীয়রা জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী হানিফ পরিবহনের একটি বাস গোবিন্দগঞ্জের কালিতলা এলাকায় একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচগে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আরও দুইজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।

[৪] দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়